
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসায় স্ত্রীকে হত্যাকারী স্বামী রুবেলকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। গত বুধবার ঈশ্বরদী পৌর এলাকার বাবুপাড়ার ভাড়া বাসায় ছুরিকাঘাতে স্ত্রী সোনিয়াকে হত্যাকারী রুবেল হোসেন (৩০) কে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। ঝিনাইদহ জেলার মহেশপুরের তার নিজ বাড়ীর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক রুবেল ওই এলাকার মজিবর রহমানের ছেলে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুূদ আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকারের নেতৃত্বে মামলার আইও সুব্রত সহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঝিনাইদহ থেকে তাকে গ্রেফতার করে। তিনি আরও জানান, ঝিনাইদহ থেকে গ্রেফতারের পর তাকে ঈশ্বরদীতে আনা হয়েছে। হত্যার কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার আটককৃত রুবেল তার স্ত্রী সোনিয়া ও শিশু সন্তান হামিমকে নিয়ে ঈশ্বরদী পৌর এলাকার বাবুপাড়া একরামুল হক বুদুর বাড়ীর দোতলায় একটি ইউনিট ভাড়া নেয়। পরদিন সকালে ধারালো অস্ত্রের আঘাতে নিহত সোনিয়ার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিল রুবেল।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত