প্রকাশিত: মে ১১, ২০২২ ১০:৫৯ এএম
স্ত্রীর শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মধ্যবয়সী বৃদ্ধ আত্নহত্যা করেছে।  মঙ্গলবার দিবাগত রাতে নিজ ঘরের জানালার গ্রিলে ফাঁস লাগিয়ে এ আত্নহত্যার ঘটনা ঘটে। আত্নহত্যার ঘটনায় আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মধ্যবয়সী বদর উদ্দীন জামজামি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত বাকের আলির ছেলে।
এলাকা সূত্রে জানাযায়, দীর্ঘিদিন যাবৎ বদর উদ্দীন ব্রেন স্ট্রোকের কারণে প্যারালাইস হয়ে মানষিক ভারসাম্যহীন হয়ে পড়ে। উন্নতি চিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তারের নিকট নিলেও শারীরিক অবনতি হয়। সে মানষিক রোগে আক্রান্ত হওয়ায় বিভিন্ন সময় আত্নহত্যার চেষ্টা করে।
মঙ্গলবার দিবাগত রাতে সে নিজ ঘরে ঘুমিয়ে ছিলো। রাত ১ টার দিকে স্ত্রীর শাড়ি গলায় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে জামজামি ফাঁড়িপুলিশ সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে
শেয়ার

পাঠকের মতামত

পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আলোচিত শিশু তায়েবা হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর মামলার তদন্তে চাঞ্চল্যকর ...

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ...