
হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামে দুর্বৃত্তদের হাতে আছিয়া খাতুন (৫০) নামে এক নারী খুন হয়েছেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নিহত আছিয়া খাতুন চানপুর গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর ছেলেকে আটক করে থানা নিয়ে এসেছে পুলিশ।
স্থানীয়রা জানান, চানপুর গ্রামের পার্শ্ববর্তী খেলার মাঠে সকালে আছিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি তাৎক্ষণিক সদর থানা পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে ওসি অজয় চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, ভোরে হয়তো ওই নারীকে খুন করা হয়েছে। নারীর মরদেহের পাশে রক্ত ও তার গায়ে বেশ কিছু আঘাতের চিহ্ন দেখা গেছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, আছিয়া খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। ধারণা করা হচ্ছে সকালে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর ছেলে আব্দুল মজিদকে থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
বিএইচ
- ১দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস
- ২মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৩ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৪লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৫স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৬পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৭পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৮বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৯সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ১০‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৪মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৫সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৭অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৮শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ





পাঠকের মতামত