
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধা ও তার বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, লুটপাট ও সাধারণ মানুষের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই শুরু হয় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান বাহিনীর তান্ডব।
উপজেলার আজিমনগর ইউনিয়নের বসন্তপুর, জালালদি ও এনায়েতপুর গ্রামের মানুষের উপর নিজস্ব লোক দ্বারা বিভিন্ন বাড়িতে ভাঙচুর, মারধর ও অত্যাচার করে এলাকায় রাজত্ব কায়েমের চেষ্টা করছেন হান্নান বাহিনী । উক্ত বাহিনীর সক্রিয় সদস্য ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সামসুউদ্দিন,৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর ও মোহাম্মদ আলী সহ একাধিক লোক দিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করছেন তারা। চাঁদা না দিলেই বাড়িঘর ভাঙচুর, মারধর, লুটপাট করছেন বাহিনীর সদস্যরা। জীবনের নিরাপত্তা না পেয়ে ঘরবাড়ি রেখে পালাতে শুরু করেছেন চরের বাসিন্দারা।এছাড়াও আরো জানা যায়, ৭ সেপ্টেম্বর হামলার শিকার হয়ে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য এনায়েত ফকির ও জালালদি গ্রামের বাসিন্দা কালুর গর্ভবতী ছেলের বৌ সহ সপরিবার হাসপাতালে ভর্তি হয়েছেন।
সাহেব আলী বলেন , গত ৬ আগস্ট হান্নান মৃধার নেতৃত্বে সাবেক মেম্বার শামসুদ্দিন সহ ১০-১৫ জন আমার বাড়িতে এসে ও চাঁদা দাবি করে। টাকা না দিলে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।
সাহেব আলীর মেজো ছেলের বউ কাজলী আক্তার বলেন, আমার গলায় ছ্যান ধরে গলার চেইন ছিনিয়ে নিয়ে যায় এবং আলমারি খুলে নগদ ৫০ হাজার টাকা লুট ও বাড়িঘর ভাঙচুর করে চলে যায়।
সাহেব আলীর ছেলে জানান, আমার বাড়ি ভাংচুরের পর বিষয়টি ফেসবুকে তুলে ধরার পর আমাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। আমার বাড়ির আশে পাশে হান্নান মৃধার লোকজন আনাগোনা করে বাহিরে পেলেই আমাকে মেরে ফেলবে।
আজিমনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মান্নান জমাদ্দার বলেন, আমি ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ফলে ওরা আমার পিছু লাগে। আমার বাড়ি এসে ভাঙচুর চালায় আমার ব্যবহৃত মোটরসাইকেল টা ও ভেঙ্গে ফেলে এবং আলমারি থেকে ১ লক্ষ ৫ হাজার টাকা নিয়ে যায়। আমার ছেলের গায়ে একটা বাড়ি লাগে পরে কোনোরকমে প্রাণ নিয়ে পালিয়ে যায়। বিএনপি নেতা হান্নান মৃধার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।
এনায়েতপুর বাজারের ব্যবসায়ী আতিয়ার বলেন, গত ৭ আগস্ট জাহাঙ্গীর মেম্বার, মোহাম্মদ আলী সহ ১০-১৫ জন আমার দোকান ভাঙচুর করে এবং আমার বড় ভাইয়ের ১ লক্ষ টাকা মূল্যের নৌকা ভেঙে খালে ফেলে দেয় । আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে না দিলে এলাকায় ব্যাবসা করতে দিবে না এবং এলাকা থেকে বের করে দিবে।
এনায়েতপুর বাজারের মতিয়ার রহমান বলেন, আমি ৭-৮ বছর যাবত কলারবাগান করি। আমি নতুন একটা নৌকা বানিয়েছি হান্নান মৃধার লোক জাহাঙ্গীর মেম্বার,মোহাম্মদ আলী ও রাজ্জাক আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। না দিলে হাসতে হাসতে মাথায় কোপ দেয়। আমাকে অনেক মারছে।
তবে সকল অভিযোগ অস্বীকার করে সাবেক মেম্বার শামসুদ্দিন, জাহাঙ্গীর মেম্বার ও মোহাম্মদ আলী বলেন, তাদের বাড়িতে কিছু পোলাপান অর্থাৎ ছাত্ররা হামলা করেছে। তারা দীর্ঘ ১৫ বছর আমাদের অত্যাচার করেছে। আমাদের নামের অভিযোগ গুলো মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। এগুলো আমরা করিনি।
উক্ত অভিযোগের বিষয়ে অস্বীকার করে হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধা বলেন, জাহাঙ্গীর,শামসুদ্দিন মেম্বার ও মোহাম্মদ আলী আমার লোক। তবে আপনি যে অভিযোগের বিষয়গুলো বলছেন এইগুলো মিথ্যা।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ্ কবির, বিষয়গুলো আমার জানা ছিলো না, আপনার মাধ্যমে জানলাম। যদি এরকম চাঁদাবাজি,হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এম পি
- ১সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ২ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৩পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৪ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৫স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৬ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত