প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১ ৩:৩৬ পিএম

আবাসিক হল ও ক্যাম্পাস খোলার দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে বুয়েট শহীদ মিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক বরাবর আড়াই হাজারের বেশি শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করেন, বর্তমানে বুয়েটের ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। এই সংখ্যা আরও বেশি হবে। কেননা নানাবিধ সমস্যার কারণে অনেক শিক্ষার্থীই এখন পর্যন্ত বিআইআইএসের মাধ্যমে নিজের ভ্যাকসিনেশনের অবস্থা জানাতে পারেনি। অর্থাৎ, বুয়েটের প্রায় সব শিক্ষার্থীই এখন অন্তত এক ডোজ ভ্যাকসিনপ্রাপ্ত। যেহেতু আগামী ১৩ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। আবাসিক হল না খুলে ক্লাস শুরু করলে গত সেমিস্টারের মতোই অনেক শিক্ষার্থী ক্লাস করতে অপারগ হবেন। তাই যতদ্রুত সম্ভব হল খুলে ক্লাস নেওয়া হোক।

হল খোলার স্বার্থে যদি কোনো শিক্ষার্থীর ভ্যাকসিন নেওয়া বাকি থাকে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই শিক্ষার্থীর ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করবে বলেও আশা প্রকাশ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন বলেন, আমরা ২৫০০ এর বেশি শিক্ষার্থীর কাছ থেকে স্বাক্ষরের মাধ্যমে তাদের মতামত নিয়েছি। সবাই হল খুলে তারপর পরের সেমিস্টার শুরুর ব্যাপারে একমত হয়েছেন। আমরা স্মারকলিপি দিয়েছি। আশা করি, প্রশাসন আমাদের দাবি মেনে নেবে। আমরা সহজ পন্থায় চেষ্টা করছি, কিন্তু আমাদের দাবি না মানা হলে কঠোর আন্দোলনেও যাবো।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘অনলাইনে ইঞ্জিনিয়ার হতে চাই না’, ‘আমাদের হল খুলে দাও’, ‘সারাদেশে অফলাইন বুয়েট কেন অনলাইন’, ‘অনলাইনে বন্দি থাকবো না’সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

শেয়ার

পাঠকের মতামত

 যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি উদ্ভাবন ও গবেষণায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য কানেকটিকাট এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট ...

বাকৃবির গবেষণা বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

দীর্ঘ ২৫ বছরের নিরলস গবেষণার পর বাংলাদেশে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে জৈব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন ...

পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’

বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটকে আধুনিক শিল্পে আরও কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক “এআই” একটি উদ্ভাবনী ...

পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি ১ জন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের সাথে র‍্যাগিংয়ের ...

ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ার লক্ষ্যে ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ...

যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা

তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ...

যবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে নতুন মুখ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক এবং প্রচার, ...