
রাশিয়ার নতুন এস-৫৫০ ও এস-৫০০ সারফেস-টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একসঙ্গে যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা বা আকাশপথে আসা হুমকি ঠেকিয়ে দিতে সক্ষম হবে। একসময় এগুলোই হবে রুশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড। এরই মধ্যে এস-৫০০’র হার্ডওয়্যার অংশ তৈরি হয়ে গেছে। আগামী কয়েক বছরের মধ্যেই এটি রুশ সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
বুধবার (২৪ নভেম্বর) রুশ বার্তা সংস্থা টাসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র টাসকে জানিয়েছে, এস-৫৫০ ব্যবস্থা এস-৫০০কে প্রতিস্থাপন করবে না। কারণ এটি তার পূর্বসূরীর চেয়ে বেশি উন্নত হবে না। মূলত এস-৫৫০ হবে সামান্য হালকা সংস্করণ। এর লক্ষ্যও হবে আগেরগুলোর চেয়ে ভিন্ন।
রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নতুন প্ল্যাটফর্ম হিসেবে তৈরি হচ্ছে এস-৫৫০ এবং এস-৫০০। এটি তাদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে।
সূত্রের মতে, এস-৩৫০ ভিটিয়াজ এবং স্বল্পপাল্লার ব্যবস্থাগুলোর সঙ্গে এস-৫৫০ ও এস-৫০০ মিলিতভাবে বিদ্যমান সব ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর হবে। অর্থাৎ পৃথিবীতে থাকা যেকোনো ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতে সক্ষম হবে রাশিয়ার অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা।
আরেকটি সূত্র টাসকে জানিয়েছে, এস-৫৫০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ২০২৫ সালের মধ্যেই রুশ সেনাবাহিনীর হাতে পৌঁছাবে। এতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ একটি মোবাইল লঞ্চার ব্যবহার করা হবে। তবে এই অস্ত্রের সমুদ্রবাহী কোনো সংস্করণ তৈরির পরিকল্পনা এখন পর্যন্ত নেই।
- ১কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ২ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৪শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৬চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৭জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৮বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৯টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ১০বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত