
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে। ট্রেন, বাস ও লঞ্চে নির্ধারিত ভাড়ার বেশি টাকা যাত্রীদের কাছ থেকে নেওয়া যাবে না বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
শনিবার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে উত্তরাঞ্চলের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের স্বেচ্ছাসেবক কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবার হাটিকুমরুল গোলচত্বরে যানবাহন চালক ও যাত্রীদের ভোগান্তি কমেছে। তিনি প্রশাসনের ভূমিকার প্রশংসা করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে। পাশাপাশি জনপ্রতিনিধিরাও সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে তিনি উল্লেখ করেন।
উত্তরাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত হাটিকুমরুল গোলচত্বরে ঈদযাত্রায় যাত্রীদের সেবা দিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা। তাদের এই উদ্যোগ যাত্রীদের দুর্ভোগ লাঘবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশিদুল ইসলাম শহিদ, সলঙ্গা থানা জামায়াতের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, উল্লাপাড়া উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল বারী ও হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের সভাপতি রাকিবুল ইসলাম।
এনজে
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত