
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে। এতে উপজেলার বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরবাড়ি ও কাঁচা গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (৭ এপ্রিল) বেলা ১২টায় হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে এসব ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
জানা যায়, বেলা ১২টায় নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় তীব্র বাতাস ও বজ্রপাতসহ হানা দেয় কালবৈশাখী ঝড়। এসময় ঝড়ের কবলে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মানিক বাজারের সোনাদিয়া মডেল নুরানি মাদ্রাসার টিনশেড ঘরটি উড়ে যায়। এছাড়া হাতিয়া ডিগ্রি কলেজের টিনশেড ভবন ও বিধ্বস্ত হয়। তীব্র বাতাসে জেলার বেশ কিছু এলাকায় কাঁচা গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে।
সোনাদিয়া মডেল নুরানি মাদ্রাসার সভাপতি আবুল হাসেম জানান, ২০২৩ সালের ডিসেম্বর মাসে আমাদের মাদ্রাসাটির কার্যক্রম শুরু হয়েছে। এখানে ১২০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। আজ হঠাৎ ঝড়ে আমাদের পুরো ভবন উড়ে গেছে৷ আমাদের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আবার সবাই মিলে চেষ্টা করে ভবনটি নির্মাণের কাজ শুরু করতে হবে। এজন্য সবার সহযোগিতা চাই।
হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শারফুদ্দিন বলেন, ঝড়ে কলেজের টিনশেড ভবনটি বিধ্বস্ত হয়েছে। এ ভবনে ৪টি শ্রেণীকক্ষ ছিল যেখানে শ্রেণি কার্যক্রম চালানো হতো।
হাতিয়ার সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান জানান, কালবৈশাখী ঝড়ে সোনাদিয়া ইউনিয়নের একটি মাদ্রাসাসহ কিছু গাছপালা ক্ষতির খবর পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হবে।
নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, আজকের কালবৈশাখী ঝড়ে জেলার বেশকিছু জায়গায় ক্ষতির খবর পেয়েছি। এখন পর্যন্ত সব তথ্য আমাদের হাতে পৌঁছে নি। তথ্য পৌঁছামাত্র আমরা ক্ষতিগ্রস্তদের মাঝে প্রয়োজনীয় সহযোগিতা করবো।
এআরএস
- ১তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ২মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৩বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৪শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ৫আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৬কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৭নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ৮দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৯হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ১০ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৮কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৯আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ১০ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা





পাঠকের মতামত