প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩ ১২:৪৩ পিএম

নোয়াখালী হাতিয়ায় বজ্রপাতে নিহাজ উদ্দিন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়।

শনিবার সকালে হাতিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত নিহাজ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রবাসী দিদার উদ্দিনের ছেলে। সে আহমদ মিয়া বাজার নূরানী হেফজ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

স্থানীয়রা জানান, সকাল থেকে হাতিয়া পৌরসভা এলাকায় ব্যাপক বজ্রপাত ও বৃষ্টি হয়েছে। প্রতিদিনের ন্যায় নিহাজ সকালে মাদ্রাসা থেকে বাড়ী যাওয়ার সময় রাস্তায় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন নিহতের মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। এসময় বাড়িতে শোকের মাতাম বয়ে যায়। তাঁর সহপাঠিরা সহ এলাকার লোকজন এসে বাড়িতে ভিড় করে।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমির হোসেন বলেন, বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি এলাকার লোকজন জানিয়েছে। নিহতের স্বজনদের সাথে যোগাযোগ করা হচ্ছে।

বিপি/এএস

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...