
লালমনিরহাটে দৈনিক মানবকন্ঠ ও বাংলাদেশ জার্নালের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজুকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আসামী পক্ষের আইনজীবি ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারী।
এর আগে সোমবার দুপুরে হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি আতাবুল্লাহ-র যৌথ বেঞ্চ ৮ সপ্তাহের আগাম এ জামিন প্রদান করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৮ জুলাই কোটা সংস্কারকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ২০ জুলাই লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু একটি মামলা দায়ের করেন। সেই মামলায় দৈনিক মানবকন্ঠ ও বাংলাদেশ জানার্লের সাংবাদিক আসাদুজ্জামান সাজু ২নং আসামি ও কলকাতা টিভির সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তফাকে আসামী করা হয়।
সাংবাদিক আসাদুজ্জামান সাজু বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
জানা গেছে, জেলার হাতীবান্ধায় গত ১৮ জুলাই কোটা সংস্কারকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের পর আনন্দ টেলিভিশনের সাংবাদিক আব্দুর রহিমকে মারধর করেন এবং আরটিভির সাংবাদিক শাহ আলমকে লাঞ্চিত করে ছাত্রলীগ। একই সময় দৈনিক মানবকন্ঠ ও বাংলাদেশ জানার্লের প্রতিনিধি আসাদুজ্জামান সাজুর অফিসেও হামলা করা হয়।
তার আগে ১৭ জুলাই ওই উপজেলার বড়খাতায় সাংবাদিক মাজাহারুল রিফাত নামে এক সাংবাদিককে মারধর করেন ছাত্রলীগ।
উল্লেখ্য, লালমনিরহাটে কোটা সংস্কারের আন্দোলনের রোষানলে পড়ে হামলা, মামলা ও লঞ্চিত হয়েছে ৬ জন সাংবাদিক। তাদের মধ্যে ৩ জনের নামে মামলা, ২ জন সাংবাদিককে মারধর ও ১ জন সাংবাদিককে লাঞ্চিত করা হয়েছে।
এসকে
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত