
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়ন থেকে মনোয়ারা বেগম প্রকাশ মানারি খনকার (৬০) নামের এক নারীর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী এলাকায় খনকারি ও কবিরাজি করতো।
বুধবার সকালে পুলিশ বুড়িরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড উত্তর সাগরিয়া গ্রাম থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে। নিহত মনোয়ারা বেগম ওই গ্রামের আজহারুল ইসলাম আজাদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর মনোয়ারা বেগম এক ছেলে ও এক মেয়ে সহ বাড়িতে বসবাস করতো। পরবর্তীতে তার ছেলে চট্টগ্রাম ও মেয়ে অন্যত্রে থাকায় বাড়িতে একাই থাকতেন তিনি। খনকারি ও কবিরাজি করা এ নারী সব সময় বাড়িতে একা থাকতেন। প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার রাতে তিনি নিজের বাড়িতেই ছিলেন। বুধবার সকালে স্থানীয় লোকজন তার ঘরের বাইরে সিঁধ কাটা দেখে তার ঘরে ঢুকে ভিতরে হাত-পা বাঁধা অবস্থায় মনোয়ারার মৃতদেহ দেখতে পায়। পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৪পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৭সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১০UCB Price Sensitive Information
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৮শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৯অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত