প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২২ ৩:৩৯ পিএম
নারী মাদক ব্যবসায়ী-দিনাজপুর-হেরোইন

অর্ধ কেজি হেরোইনসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা। শুক্রবার দুপুরে র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ সদস্যরা বৃহস্পতিবার রাতে দিনাজপুর জেলার বিরামপুর স্টেশনে যাত্রীবাহী একটি ট্রেন তল্লাশি করে অর্ধ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী যাত্রী কহিনুর বেগমকে গ্রেফতার করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কহিনুর দীর্ঘ দিন ধরে মাদক স্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে। র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি মাদক মামলা দায়ের করেছে।

শেয়ার

পাঠকের মতামত

৫৫৬ কোটি টাকায় নির্মিত ২২০ আশ্রয়কেন্দ্রের কোনোটিই শতভাগ উপযোগী নয়

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন জনপদের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নির্মিত ...

বাগেরহাটে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বাগেরহাটের চিতলমারী উপজেলায় মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের সম্পৃক্ততা ...