
বর্তমান দুনিয়ায় প্রায় প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পর্কিত প্রতিটা অ্যাপ অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে বিশ্ববাসীর কাছে। যত বেশি জনপ্রিয়তা পাচ্ছে ততই অ্যাপ সংস্থাগুলি নিত্যনতুন ফিচারস নিয়ে আসছে। এই অ্যাপ গুলির মধ্যে অন্যতম হলো হোয়াটস অ্যাপ। হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে ‘ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট’ নামে নতুন একটি ফিচার।
এই ফিচারটি ব্যবহার করে ব্যবহারকারীরা যে কোনও ভয়েস নোটকে টেক্সটে রূপান্তর করে পড়তে পারবেন। ফলে যেখানে অডিও মেসেজ শোনায় সমস্যা রয়েছে, সেখানে তার লেখ্য রূপ দেখে নিতে পারবেন ইউজাররা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই নয়া ফিচার নিয়ে ইতোমধ্যেই পরীক্ষা নিরীক্ষা চলছে।
তবে এই ফিচারের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে- এতে কেবল ইংরেজি নয়, অন্য ভাষাতেও টেক্সট করা যাবে। জানা গেছে, এখনও পর্যন্ত ৫টি ভাষা ব্যবহার করা যাচ্ছে। হিন্দি, ইংরেজি, রুশ, স্প্যানিশ ও পর্তুগিজ। ভবিষ্যতে আশা করা যাচ্ছে যে, বাংলা বা অন্য স্থানীয় ভাষাও ব্যবহার করা যাবে।
ফিচারটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আইফোন বিটার আপডেটে নতুন ফিচারটির দেখা মিলেছে। ওয়েবিটাইনফোর এক রিপোর্টের দাবি, এবার তা অ্যান্ড্রয়েডেও চালু করার কথা ভাবা হচ্ছে। আর সেজন্য ইউজারদের ১৫০ এমবি অ্যাপ ডেটা ডাউনলোড করে নিতে হবে। ‘স্পিচ রেকগনিশন টেকনোলজি’ ব্যবহার করে মুখের কথাকে লিখিত টেক্সটের চেহারা দেবে নয়া ফিচার।
এছাড়া ইউজাররা ভয়েজ ট্রান্সক্রিপিংয়ের জন্য যখন নিজেদের মত ভাষা বেছে নিতে যাবে, তখন তাদের একটি প্যাকেজ ডাউনলো করে নিতে হবে। ভাষার প্যাকেজটি ব্যবহারকারীর ফোন, ট্যাবলেট, পিসিতে স্থানীয়ভাবে প্রতিলিপি প্রক্রিয়াকরণের অনুমতি দেবে। এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশনও থাকবে, রিপোর্টে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ভিডিয়ো কলিং ফিচারটিরও আপডেট এনেছে মেটার মালিকানাধীন সংস্থাটি। যার ফলে ভিডিয়ো কলে এবার থেকে সর্বোচ্চ ৩২ জনকে যুক্ত করা যাবে। এছাড়াও এবার থেকে স্ক্রিন শেয়ারিংয়ের সময়ও অডিও সাপোর্ট মিলবে।
এএন
- ১রাজধানীতে ডিএমপির অভিযানে ৩৪৯ জন গ্রেফতার
- ২লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশেও পরাজয়
- ৩সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৪বাকৃবিতে দুগ্ধ ও গরুর মাংস উৎপাদন ব্যবস্থা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা শুরু
- ৫মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা
- ৬রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে ৩ জন দগ্ধ
- ৭চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের প্রাণহানি
- ৮সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৯বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
- ১০সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৫চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৮যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৯৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ১০ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প





পাঠকের মতামত