প্রকাশিত: মার্চ ২২, ২০২২ ৪:০৮ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ চারজন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতাররা হলেন মো. নিজাম হাওলাদার, মো. মাজুম, মো. মেহেদী হাসান ও মো. রাব্বি ওরফে আবুবকর সিদ্দিক।

মঙ্গলবার (২২ মার্চ) গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) হাসান মো. মুহতারিম এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, কয়েকজন মাদককারবারি যাত্রাবাড়ীর কাজলার দনিয়া বিশ্বরোডের ভাই ভাই মেটাল দোকানের সামনে পিকআপসহ গাঁজা বিক্রির জন্য অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে পিকআপসহ নিজাম, মাজুম, মেহেদী ও রাব্বিকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, পরবর্তী সময়ে পিকআপটি তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গাঁজা পরিবহনে ব্যবহৃত হওয়ায় পিকআপটিও জব্দ করা হয়।

গ্রেপ্তাররা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো। গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার

পাঠকের মতামত

সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে আধুনিক, দ্রুতগামী ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি ...

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...