প্রকাশিত: মে ১৯, ২০২৫ ৩:৩৭ পিএম

গত কয়েক মাস ধরে ধারাবাহিক বাড়ছে রেমিট্যান্স বা প্রবাসী আয়। গত বছরের ডিসেম্বর প্রান্তিকে দেশের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয় এসেছিল ৭২৩ কোটি ৩৮ লাখ ডলার। আর পরের প্রান্তিক অর্থাৎ চলতি বছরের মার্চ প্রান্তিকে দেশে প্রবাসী আয় এসেছে ৮০০ কোটি ৮৫ লাখ ডলার। তবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় কমেছে কিছু ব্যাংকের। অপরদিকে তিন মাসের ব্যবধানে তথা চলতি বছরের মার্চ কোয়ার্টারেও কমেছে কিছু ব্যাংকের রেমিট্যান্স আহরণ।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রবাসী আয় আহরণে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শীর্ষ অবস্থানে থাকলেও এক বছরের ব্যবধানে ব্যাংকটির রেমিট্যান্স আহরণ কমেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের মার্চ কোয়ার্টারে ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছিল ১৬১ কোটি ২৬ লাখ ডলার। আর চলতি বছরের মার্চ কোয়ার্টারে প্রবাসী আয় এসেছে ১১৫ কোটি ৬৫ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির রেমিট্যান্স আহরণ কমেছে ২৮ দশমিক ২৮ শতাংশ। এছাড়া গত বছরের ডিসেম্বর কোয়ার্টারের তুলনায় চলতি বছরের মার্চ কোয়ার্টারেও ব্যাংকটির রেমিট্যান্স আহরণ কমেছে শূন্য দশমিক ১২ শতাংশ। গত বছরের ডিসেম্বর কোয়ার্টারে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছিল ১১৫ কোটি ৭৯ লাখ ডলার। আর চলতি বছরের মার্চ কোয়ার্টারে এসেছে ১১৫ কোটি ৬৫ লাখ ডলার।

চলতি বছরের মার্চ কোয়ার্টারে রাষ্ট্রায়ত্ত্ব অগ্রণী ব্যাংকেরও রেমিট্যান্স আহরণ কমেছে। গত বছরের ডিসেম্বর কোয়ার্টারে অগ্রণী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছিল ৮১ কোটি ৫৯ লাখ ডলার। আর চলতি বছরের মার্চ কোয়ার্টারে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬০ কোটি ৩৪ লাখ ডলার। সেই হিসাবে তিন মাসে রেমিট্যান্স কমেছে ২৬ দশমিক ৪৩ শতাংশ।

এদিকে প্রবাসী আয়ে বড় ধাক্কা লেগেছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকে। গত বছরের মার্চ কোয়ার্টারে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছিল ৩৭ কোটি ৭০ লাখ ডলার। আর চলতি বছরের মার্চ কোয়ার্টারে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে মাত্র ৯ কোটি ৯৮ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির রেমিট্যান্স আহরণ কমেছে ৭৩ দশমিক ৫১ শতাংশ। এছাড়া কোয়ার্টার হিসাবেও ন্যাশনাল ব্যাংকের রেমিট্যান্স কমেছে। গত বছরের ডিসেম্বর কোয়ার্টারে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছিল ১৭ কোটি ২৮ লাখ ডলার। আর চলতি বছরের মার্চ কোয়ার্টারে এসেছে ৯ কোটি ৯৮ লাখ ডলার। সেই হিসাবে তিন মাসে ব্যাংকটির রেমিট্যান্স আহরণ কমেছে ৪২ দশমিক ২০ শতাংশ।

তথ্যানুযায়ী, গত এক বছরে অর্ধেকের বেশি রেমিট্যান্স আহরণ কমেছে ইস্টার্ন ব্যাংকের। গত বছরের মার্চ কোয়ার্টারে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছিল ১৬ কোটি ৪৭ লাখ ডলার। আর চলতি বছরের মার্চ কোয়ার্টারে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ২৭ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির রেমিট্যান্স আহরণ কমেছে ৬১ দশমিক ৯৩ শতাংশ। আর গত বছরের ডিসেম্বর কোয়ার্টারের তুলনায় চলতি বছরের মার্চ কোয়ার্টারে রেমিট্যান্স আহরণ কমেছে ৮ দশমিক ৬৫ শতাংশ। ডিসেম্বর কোয়ার্টারে রেমিট্যান্স এসেছিল ৬ কোটি ৮৬ লাখ ডলার আর মার্চ কোয়ার্টারে এসেছে ৬ কোটি ২৭ লাখ ডলার।

এদিকে গত বছরের মার্চ কোয়ার্টারে বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছিল শূন্য দশমিক ৭৬ কোটি ডলার। আর চলতি বছরের মার্চ কোয়ার্টারে এসেছে শূন্য দশমিক ৪৩ কোটি ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির রেমিট্যান্স আহরণ কমেছে ৪৩ দশমিক ৩৮ শতাংশ।

এছাড়া রেমিট্যান্স আহরণে বড় ধাক্কা লেগেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসিরও। গত বছরের মার্চ কোয়ার্টারে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছিল ৭ কোটি ৫১ লাখ ডলার। আর চলতি বছরের মার্চ কোয়ার্টারে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে মাত্র ৫৭ লাক ৩০ হাজার ডলার। এক বছরের ব্যবধানে ব্যাংকটির রেমিট্যান্স আহরণ কমেছে ৯২ দশমিক ৩৭ শতাংশ।

আর চলতি বছরের মার্চ কোয়ার্টারে আইএফআই ব্যাংক পিএলসির মাধ্যমে রেমিট্যান্স এসেছিল ১ কোটি ৩৮ লাখ ডলার। আর চলতি বছরের মার্চ কোয়ার্টারে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮২ লাখ ২০ হাজার ডলার। এক বছরের ব্যবধানে ব্যাংকটি রেমিট্যান্স আহরণ কমেছে ৪০ দশমিক ১৩ শতাংশ।

অপরদিকে, এক বছরের ব্যবধানে যমুনা ব্যাংকের রেমিট্যান্স আহরণ কমে অর্ধেকে নেমেছে। গত বছরের মার্চ কোয়ার্টারে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছিল ১৩ কোটি ৭২ লাখ ডলার। আর চলতি বছরের মার্চ কোয়ার্টারে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৭৯ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকরি রেমিট্যান্স আহরণ কমেছে ৫০ দশমিক ৪৭ শতাংশ। এছাড়া তিন মাসের হিসাবেও কমেছে যমুনা ব্যাংকের রেমিট্যান্স আহরণ। গত বছরের ডিসেম্বর কোয়র্টারে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছিল ৯ কোটি ১৬ লাখ ডলার। আর চলতি বছরের মার্চ কোয়ার্টারে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৭৯ লাখ ডলার। সেই হিসাবে তিন মাসে রেমিট্যান্স আহরণ কমেছে ২৫ দশমিক ৮৩ শতাংশ।

এদিকে, কোয়ার্টার হিসাবে রেমিট্যান্স আহরণ কমেছে এনসিসি ব্যাংক পিএলসিরও। গত বছরের ডিসেম্বর কোয়ার্টারে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছিল ২১ কোটি ১১ লাখ ডলার। আর চলতি বছরের মার্চ কোয়ার্টারে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৯১ লাখ ডলার। সেই হিসাবে তিন মাসের ব্যবধানে ব্যাংকটির রেমিট্যান্স আহরণ কমেছে ৪৩ দশমিক ৫৬ শতাংশ।

তথ্যানুযায়ী, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স আহরণ কমেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির। গত বছরের মার্চ কোয়ার্টারে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছিল ১২ কোটি ৩৬ লাখ ডলার। আর চলতি বছরের মার্চ কোয়ার্টারে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৯৪ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স আহরণ কমেছে ৪৩ দশমিক ৮৪ শতাংশ।

অপরদিকে, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স আহরণে বড় ধাক্কা লেগেচে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির। গত বছরের মার্চ কোয়ার্টারে এসআইবিএলের মাধ্যমে রেমিট্যান্স এসেছিল ৫৬ কোটি ৭৭ লাখ ডলার। আর চলতি বছরের মার্চ কোয়ার্টারে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ২৯ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির রেমিট্যান্স আহরণ কমেছে ৮৮ দশমিক ৯১ শতাংশ।

তথ্যানুয়ায়, তিন মাসের ব্যবধানে রেমিট্যান্স আহরণ কমেছে ইউসিবি ব্যাংকেরও। গত বছরের ডিসেম্বর কোয়ার্টারে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছিল ১৮ কোটি ৩২ লাখ ডলার। আর চলতি বছরের মার্চ কোয়ার্টারে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ৩৯ লাখ ডলার। সেই হিসাবে তিন মাসের ব্যবধানে ব্যাংকটির রেমিট্যান্স আহরণ কমেছে ৫৪ দশমিক ২০ শতাংশ। এছাড়া তিন এক বছরের ব্যবধানেও ব্যাংকটির রেমিট্যান্স আহরণ কমেছে ২৪ দশমিক ৯০ শতাংশ।

এছাড়া, গত বছরের ডিসেম্বর কোয়ার্টারের তুলনায় চলতি বছরের মার্চ কোয়ার্টারে সাউথইষ্ট ব্যাংকের রেমিট্যান্স আহরণ কমেছে ২৫ দশমিক ১৪ শতাংশ, উত্তরা ব্যাংকের কমেছে ৩৪ দশমিক ৬৯ শতাংশ, ব্যাংক আল ফালাহ’র কমেছে ৯৫ দশমিক ১২ শতাংশ, এক্সিম ব্যাংকের কমেছে ১৭ দশমিক ৯৩ শতাংশ, ডাচ ব্যাংকের ১৭ দশমিক ৩৬ শতাংশ।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

এফবিসিসিআই’র রিপোর্ট গত বছরের তুলনায় এবার খাদ্যপণ্যের দামে বাড়তি চাপ

আন্তর্জাতিক ভূ-রাজনীতি আর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে টালমাটাল দেশের নিত্যপণ্যের বাজার। মধ্যপ্রাচ্যের অস্থিরতার রেশ ধরে ...

আইপিও তহবিলে অনিয়ম একমি পেস্টিসাইডসের, ব্যবসায় লোকসান হলেও লাগামহীন শেয়ারদর

আইপিও তহবিলের অর্থ ব্যবহারে অনিয়ম, প্রসপেক্টাসে ঘোষিত সমসূচি না মানা, তহবিল ব্যবহারে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ...