
প্রাথমিক গণপ্রস্তাব প্রক্রিয়া সম্পন্ন হওয়া দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার ১৫ টাকায় লেনদেন শুরু হয়েছে। সোমবার (২৯ মার্চ) লেনদেনের প্রথম দিনের প্রথম লেনদেনে এ চিত্র দেখা গেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ডিএসইতে ট্রেডি কোড হচ্ছে : “DGIC” এবং কোম্পানি কোড হচ্ছে : ২৫৭৫০।
প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে লটারির মাধ্যমে বরাদ্দ দেয়া শেয়ার বিজয়ীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে গত ২৩ মার্চ প্রেরণ করা হয়েছে। এর আগে আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য গত ১০ মার্চ লটারির ড্র অনুষ্ঠিত হয়।
কোম্পানিটির আইপিওতে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। আইপিওতে ১৬ কোটি টাকার বিপরীতে ৫৬.৯৮ গুন বা ৯১১ কোটি ৬৮ লাখ টাকার আবেদন জমা পড়েছিল।
এর আগে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য গত ০২ ডিসেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫১তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটি প্রতিটি ১০ টাকা দরে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কেটি টাকা উত্তোলন করবে।
এই অর্থ উত্তোলন করে কোম্পানিটি সরকারি ট্রেজারি বন্ড ও ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে (পূনর্মূল্যায়ন ছাড়া) ১১.৬২ টাকায়। আর ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩৬ টাকা।
আইপিও খাতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত