বে লিজিংয়ের মঙ্গলবার লেনদেন চালু
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মঙ্গলবার শেয়ার লেনদেন চালু হবে। ডিএসই সূত্রে ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের আজিজ পাইপসের উৎপাদন কার্যক্রম প্রায় এক বছর বন্ধ থাকা পর আবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ আগামী ১ অক্টোবর থেকে উৎপাদন কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, কর্মক্ষম মূলধনের অভাব, ব্যাংক ঋণ নিয়ে জটিলতা, আর্থিক সংকট ও দায়বদ্ধ ঋণ, কাঁচামালের সংকট ও মজুদের অভাবের কারণে কারখানাটির উৎপাদন কার্যক্রম ২০২১ সালের ৮ নভেম্বর থেকে বন্ধ রয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

পাঠকের মতামত