
যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে এক দিনে টাকার মান কমেছে ৬ দশমিক ৩৬ শতাংশ। দৈনিক হিসাবে দেশের ইতিহাসে যা রেকর্ড। এর আগে দিনের ব্যবধানে এত দরপতন দেখেননি দেশবাসী।
বুধবার (৮ মে) ডলারের বিনিময় হার নির্ধারণে ‘ক্রলিং পেগ’ নীতি অনুসরণের ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
এতে বলা হয়, এখন থেকে ‘ক্রলিং পেগ’ পদ্ধতিতে ডলার কেনা-বেচা হবে। এই নিয়মে ইউএস ডলারের রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। দিনের শুরুতে যা ছিল ১১০ টাকা। সেই হিসাবে এক দিনেই ডলারের দাম বেড়েছে ৭ টাকা। আর বিপরীতে টাকার অবমূল্যয়ন ঘটেছে ৬ দশমিক ৩৬ শতাংশ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। ফলে আমদানি ব্যয় বৃদ্ধি পায়। এতে ডলার সংকট দেখা দেয়।
সেটা কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪৭০ কোটি ডলার ঋণ নেয় সরকার। যার শর্ত ছিল ডলারের নতুন দর ধার্য করতে হবে। অবশেষে তাই করা হলো।
দেশের মুদ্রাবাজারে চাহিদার তুলনায় ডলার সরবরাহ কম রয়েছে। আইএমএফের ঋণের শর্তে মূল্যস্ফীতি কমানোর কথাও রয়েছে। সেই কারণে মুদ্রাটির দর আরও বাড়ানো হলো।
গত বছরের সেপ্টেম্বর থেকে এদিন পর্যন্ত ডলারের দাম ছিল ১১০ টাকা। সেটি ছিল অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশ (এবিবি) এবং বাফেদা নির্ধারিত রেট। সেই থেকে দীর্ঘদিন পর ডলারের মান বাড়ানো হলো।
অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ মূলত আমদানিনির্ভর দেশ। ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় এখন আমদানি খরচ বাড়বে। সেই সঙ্গে পণ্যের দাম বৃদ্ধি পাবে। ফলে চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর। মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে।
এ প্রসঙ্গে সাবেক তত্ত্বাবধারক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ডলারের রেট ১১৭ টাকা নির্ধারণ ক্রলিং পেগের মাধ্যমে বাস্তবায়ন করা গেলে ভালো। তবে এতে মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত