
যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতের মুদ্রার দাম আরও বেড়েছে। মঙ্গলবার (২১ মে) ভারতীয় রুপির দর ১ মাসের মধ্রে সর্বোচ্চ স্তরে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসের শুরুতে প্রতি ডলার বিক্রি হয়েছে ৮৩ দশমিক ৩০ রুপিতে। গত ১৫ এপ্রিলের পর যা সবচেয়ে বেশি মূল্য। আগের দিন সোমবার (২০ মে) ভারতের আর্থিক বাজার বন্ধ ছিল। রোববার সরকারি ছুটি ছিল। এর আগে শুক্রবার সবশেষ কর্মদিবসে ডলারপ্রতি দর ছিল ৮৩ দশমিক ৩৩৫০ রুপি।
এদিন ডলার সূচক বেড়ে দাঁড়িয়েছে ১০৪ দশমিক ৬ পয়েন্টে। তাতে এশিয়ার অধিকাংশ মুদ্রার অবমূল্যায়ন ঘটেছে। এই অবনমনের তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার ওন। মুদ্রার দরপতন ঘটেছে শূন্য দশমিক ৭ শতাংশ।
এরই মধ্যে ২ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়ে স্থির হয়েছে ৪ দশমিক ৮৪ শতাংশে। এশীয় অঞ্চলের দেশগুলোর কারেন্সির পতনের অন্যতম কারণও এটি। তবে ভারতের মুদ্রার মান বেড়েছে।
প্রখ্যাত এইচডিএফসি সিকিউরিটিজের বৈদেশিক মুদ্রা গবেষণার বিশ্লেষক দিলিপ পারমার বলেন, নিকটবর্তী মেয়াদে গ্রিনব্যাকের দাম থাকতে পারে ৮৩ দশমিক ২০ থেকে ৮৩ দশমিক ৬০ রুপিতে।
বিশ্লেষকরা বলছেন, এদিন ভারতের মুদ্রার আরও উত্থান ঘটতে পারতো। কিন্তু আমদানিকারকদের কাছে ইউএস ডলারের চাহিদা বেশি ছিল। ফলে সেটি বাস্তবে হয়নি।
- ১১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ২বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ৩কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৫সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি
- ৬সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ৭ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ৮হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৪কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৫পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৬২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৭চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ১০শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর





পাঠকের মতামত