প্রকাশিত: জানুয়ারী ২১, ২০২১ ৮:০৭ এএম

করোনায় বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধার করতে গৃহীত নতুন পরিকল্পনার আওতায় সীমান্ত খুলে দিচ্ছে থাইল্যান্ড। এতে বিদেশি পর্যটকরা থাইল্যান্ডে গিয়ে ৯০ দিন থেকে ২৭০ দিন (৯ মাস) অবস্থান করতে পারবেন। খবর ব্যাংকং পোস্টের।

বিশেষ এ পর্যটক ভিসা প্রকল্পের মাধ্যমে ১২ বিলিয়ন আয় হবে বলে আশা করছে দেশটির সরকার।

তবে থাইল্যান্ডে পৌঁছার পর অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আগামী মাসে থাই সরকারের নতুন এ প্রকল্প কার্যকর করা হবে যার মেয়াদ শেষ হবে আগামী বছরের নভেম্বরে।

থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ও-চা মঙ্গলবার বলেছেন, মন্ত্রিসভায় প্রকল্পটি অনুমোদিত হয়েছে। থাইল্যান্ডে দীর্ঘ সময় অবস্থান ও ভ্রমণ করতে আগ্রহী কিংবা এখানকার চিকিৎসা সেবা নিতে চান এমন পর্যটকদের জন্য এ প্রকল্প হাতে নেয়া হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মেয়াদ সবেমাত্র পাঁচ মাস অতিক্রম করেছে। এই স্বল্প সময়ের মধ্যেই দেশে নজিরবিহীন ...

এইচএসবিসির বিরুদ্ধে আইন লঙ্ঘন ও কর্মী বঞ্চনার অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবি

এইচএসবিসি বাংলাদেশের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধের ফলে চাকরি হারানো ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা ব্যাংকটির বিরুদ্ধে শ্রম আইন ...