
টানা কয়েকদিনের বৃষ্টির অজুহাতে আবারও বেড়েছে কাঁচা মরিচসহ অন্যান্য সবজির দাম। সপ্তাহের ব্যবধানে ৮০ থেকে ১০০ টাকা বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা দরে।
শুক্রবার (৫ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে দেখা গেছে এমন চিত্র।
কাঁচাবাজারে দেখা যায়, গত সপ্তাহের চেয়ে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে অন্তত ১৫ থেকে ২০ টাকা করে। বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা দরে। ফুলকপি প্রতি পিস ৮০ থেকে ১০০ টাকা। কাঁকরোল ১০০ টাকা, করলা ১০০ টাকা, মূলা ৬০ থেকে ৮০ টাকা, পটল ১০০ টাকা, শশা ৬০ টাকা, দেশি টমেটো ১৬০ টাকা কেজি। আর ভারতীয় আমদানি করা টমেটো ২০০ টাকা, গাজর ১০০ থেকে ১৬০ টাকা, মূলা ৬০ টাকা৷ ঢেরশ ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা আর লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা দরে।
তবে কিছুটা কমেছে মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি করতে দেখা গেছে ১৬০ থেকে ১৭০ টাকা করে।
এদিকে এখনও অপরিবর্তিত রয়েছে আলুর দাম। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা, রসুন ২০০ টাকা, আদা ২৮০ টাকা।
তবে গরুর মাংস ছিল আগের দামে। প্রতি কেজি গরুর মাংস ৭৮০ টাকা আর ছাগলের মাংস ১০০০ থেকে ১১০০ টাকা।
মাছের বাজার ঘুরে দেখা যায়, সরবরাহ কম থাকার অজুহাতে মাছের দামও ছিল বাড়তি, আকাশছোঁয়া দাম। প্রতি কেজি কৈ মাছ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি, প্রকারভেদে পাঙ্গাশ ১৮০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া বড় রুই মাছ ৩৮০ টাকা আর ছোট রুই মাছ ৩২০ টাকা করে। শরপুটি মাছ ২২০ টাকা, বাইম মাছ ৫০০ টাকা, পাঁচ মিশালি মাছ ৫০০ থেকে ৬০০ টাকা, কাঁচকি মাছ ৫০০ টাকা, ইলিশ ১৪০০ থেকে ২০০০ হাজার, রিঠা মাছ প্রকারভেদে ৮০০ থেকে ১২০০ টাকা। চিংড়ি মাছ ৮০০ থেকে ১২০০ টাকা, তবে দেশি চিংড়ি বিক্রি হচ্ছে ১২০০ থেকে ২০০০ টাকা দরে।
টানা বৃষ্টির প্রভাব পড়েছে বাজারে। দেশের বিভিন্ন প্রান্তে ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় বাজারে পণ্যের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। বৃষ্টি চলতে থাকলে দাম আরও বাড়ার আশঙ্কা করেন ব্যবসায়ীরা।
ক্রেতারা বলছেন, সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে অসাধু ব্যবসায়ীরা প্রতিনিয়ত ক্রেতাদের গলা কেটে পয়সা কামাচ্ছে। সরকারের আরও কঠোর হওয়া উচিদ।
এম পি
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি





পাঠকের মতামত