প্রকাশিত: মার্চ ২৩, ২০২২ ৪:৫১ পিএম

২০২১-২২ অর্থবছরে সারা দেশের স্নাতক (পাস) ও সমমানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার জন্য অনলাইনে নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করা শিক্ষার্থীর তথ্য এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরসহ সংশ্লিষ্ট তথ্য আগামী ৩১ মার্চের মধ্যে ‘ই-স্টাইপেন্ড সিস্টেমে’ অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

সোমবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে বিষয়টি জানিয়ে সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) নাসরীন আফরোজের স্বাক্ষর করা চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে ২০২১-২২ অর্থবছরে সারা দেশের স্নাতক (পাস) ও সমপর্যায়ের দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের উপবৃত্তি দেওয়ার লক্ষ্যে গত ৯ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করে। নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে পূরণ করা আবেদন এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরসহ সংশ্লিষ্ট তথ্য ই-স্টাইপেন্ড সিস্টেম ব্যবহার করে ২২ মার্চের মধ্যে ট্রাস্ট অফিসে পাঠানোর জন্য অনুরোধ করা হলেও এখন পর্যন্ত অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির আবেদনগুলো ট্রাস্টে পাঠাননি। নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের আবেদন ট্রাস্টের সার্ভারে না পাঠালে এসব শিক্ষার্থী ২০২২ সালের উপবৃত্তি প্রাপ্তি থেকে বঞ্চিত হবে।

জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা ই-স্টাইপেন্ড সিস্টেমে (http://estipend.pmeat.gov.bd) প্রবেশ করে আগের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অথবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএসের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করেও লগইন করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বর যথাযথভাবে পাঠানো অতি জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বর ই-স্টাইপেন্ড সিস্টেমে না দিলে টিউশন ফি দেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে টাকা বিতরণ করা সম্ভব হবে না।

তাই ২০২২ সালের সারা দেশের স্নাতক (পাস) ও সমপর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনলাইনে পূরণ করা আবেদনগুলো ই-স্টাইপেন্ড সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ মার্চের মধ্যে ট্রাস্ট অফিসে পাঠাতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বিষয়টি প্রতিষ্ঠান প্রধানদের জানাতে বলা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

 যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি উদ্ভাবন ও গবেষণায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য কানেকটিকাট এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট ...

বাকৃবির গবেষণা বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

দীর্ঘ ২৫ বছরের নিরলস গবেষণার পর বাংলাদেশে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে জৈব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন ...

পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি ১ জন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের সাথে র‍্যাগিংয়ের ...

ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ার লক্ষ্যে ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ...

যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা

তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ...

যবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে নতুন মুখ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক এবং প্রচার, ...