
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন, সামাজিক বিভিন্ন অনাচার আছে এ অনাচার থেকে আমাদের তরুণ প্রজন্ম কে বাঁচাতে হলে এসব উদ্যোগ গুলো নিতে হবে। অর্থাৎ সংশোধন মূলক, সমাজ গঠন মূলক উদ্যোগ গুলো নিতে হবে।
বুধবার বিকালে আমিরাবাদ ভবানী চরন লাহা স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
৪০দিন মসজিদে জামাতে নামাজ পড়ে সাইকেল জিতে নিয়েছে ফেনীর সোনাগাজীর ২৯৪ জন তরুণ। তরুণদের মসজিদমুখী ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদ পুরস্কার ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ পড়ে পুরস্কার হিসেবে সাইকেল জিতে নিয়েছে ২৯৪ জন তরুণ।
আনুষ্ঠানিকভাবে তরুণদের পুরস্কৃত করা হয়। নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির বলেন, শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ যোগাতে এমন আয়োজন করা হয়েছে। এ ঘোষণায় উৎসাহিত হয়ে নবাবপুর ইউনিয়নের ৭শতাধিক শিশু-কিশোর মসজিদে নামাজ আদায় শুরু করে। তাদের মধ্য থেকে ৪০ দিন জামাতে নামাজ পড়া ২৯৪ শিশু কিশোর কে সাইকেল প্রদান করা হয় এবং ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৫১জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
৪০দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায়কারী ও ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও নাশিদ সন্ধ্যায় নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভঞা সার্কেল) তাসলিম হুসাইন, সোনাগাজীর সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, হোসাফ গ্রুপের পরিচালক মাবরুর হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নবাবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন।
এম জি
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত