প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৮:১০ পিএম

যশোর, নোয়াখালী, কক্সবাজার ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশের এক বিশেষ সূত্রে এ তথ্য জানা যায়।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুক হক সাগর গণমাধ্যমকে বলেন, প্রত্যাহার হওয়া চার জেলার এসপিকে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরে পৃথক ওই নির্দেশনায় বলা হয়েছে, যশোর জেলার পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ, নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, কক্সবাজার জেলার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান তাদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে আগামীকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

পুলিশে বড় ধরনের রদবদল

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ...

গেজেট প্রকাশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের ...

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান, ওবায়দুর রহমান ওএসডি

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। ...