
খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন নিশ্চিত করণের লক্ষ্যে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তারা পঞ্চগড় ও গাইবান্ধা জেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি প্রতিষ্টানকে ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
মঙ্গললবার বিকেলে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয় থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাদো সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পণ্যের মান সনদ গ্রহণ না করে ভোজ্য তেল পাম অলিন পণ্যের বোতলে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করার অপরাধে পঞ্চগড়ের ইসলাম এন্টারপ্রাইজকে ২৫ হাজার, জান্নাত এন্টারপ্রাইজকে ২৫ হাজার ও গ্রাম বাংলার মুড়ির মিলকে ২ হাজার টাকা জরিমানা আদায় করে।
আদালত পরিচালনা করেন পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন। আদালতকে সহায়তা করেন,বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মেসবাহ-উল-হাসান ও পরিদর্শক মিঠুন কবিরাজ।
অপরদিকে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের অপর একটি দল গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাদের সহায়তায় জেলা সদরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পণ্যের মান সনদ গ্রহণ না করে লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে বিসমিল্লাহ ফুড এন্ড চানাচুরকে ১০ হাজার টাকা জরিমানা করে। প্যাকেট ও লেবেল বিহীন লাচ্ছা সেমাই উৎপাদন করার অপরাধে আসাদুল লাচ্ছা সেমাইকে ৫ হাজার টাকা জরিমানা জরিমানা করে।
আদালত পরিচালনা গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন । আদালতকে সহায়তা করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের, ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন।
- ১ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
- ২সরিষাবাড়ীতে নিরপরাধ কিশোরকে মারধর করে চোর বানিয়ে ভিডিও প্রচার
- ৩রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব
- ৪দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র
- ৫যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়
- ৬ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৭জবিতে ছাত্রদল শিবির সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
- ৮সবার মত নিয়ে ‘গ্রহণযোগ্য’ সংবিধান সংশোধনী চায় বিশেষ কমিটি
- ৯আল-আরাফা ইসলামী ব্যাংকের রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যারে এনপিএসবি সংযুক্ত
- ১০জবিতে ছাত্রদলের হামলায় শিবির, ছাত্রশক্তিসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী আহত
- ১অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ২প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৪রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৬কমিউনিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন ইমতিয়াজ উদ্দিন
- ৭জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ৮গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৯বিমান খাতে সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার: বিমানমন্ত্রী
- ১০চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট





পাঠকের মতামত