
ময়মনসিংহে গত সাত দিনের ব্যবধানে একই ট্রেনের একই বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর শাহীনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকাল সোয়া আটটায় নগরীর কেওয়াটখালিতে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ময়মনসিংহ-নেত্রকোনা-ভৈরব-চট্রগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ময়মনসিংহের সঙ্গে তিনটি রেলপথে তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দূর্ঘটনার ফলে এই তিনটি রেলপথের বিভিন্ন স্টেশেনে আন্ত নগর, মেইল ও লোকাল ট্রেন আটকা পড়ায় যাত্রীদের চরম দূভোর্গ পোহাতে হয়।
এ ঘটনায় রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর শাহীনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
ময়মনসিংহ লোকেশেড ইনচার্জ আব্দুর রহিম জানান, শনিবার সকাল সোয়া ৮টায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের মালবাহী বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সাথে নেত্রকোনা- ভৈরব-চট্রগ্রাম এই তিনটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে কেওয়াটখালী লোকশেড থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে।
উল্লেখ্য গত রবিবার একই সময়ে এই ট্রেনের একই বগি কয়েকশ মিটারের ব্যবধানে লাইনচ্যুত হয়। এতেও সাড়ে তিন ঘন্টা ময়মনসিংহ-নেত্রকোনা- ভৈরব-চট্রগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত