
ইরানের জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে অনুরোধ করেছে ইরান। হত্যায় জড়িত অভিযোগ করে আরও ৪৭ আমেরিকান কর্মকর্তার গ্রেপ্তার চেয়েছে দেশটি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইরানের বিচার বিভাগের মুখপত্র গোলাম হোসেইন ইসমায়েলি এ কথা জানিয়েছে বলে তথ্য দিয়েছে আল জাজিরা।
২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানি।
বিশ্লেষকদের মতে, সোলেইমানিকে হত্যা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র।
সংবাদ সম্মেলনে ইসমায়েলি বলেন, ‘ইরান খুব গুরুত্ব দিয়ে হত্যায় জড়িতদের ধরার পাশাপাশি বিচারের মুখোমুখি করার চেষ্টা করছে।’
ট্রাম্পকে গ্রেপ্তারে ইন্টারপোলকে দ্বিতীয় বারের মতো অনুরোধ জানাল ইরান। এর আগে গত বছরের জুনে ‘হত্যা ও সন্ত্রাসবাদের’ অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল দেশটি। সে সময় ইন্টারপোলের কাছে ট্রাম্পকে ধরতে আবেদন জানানো হলেও ফ্রান্সভিত্তিক সংস্থাটি ওই অনুরোধ নাকচ করেছিল।
২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। এর মধ্য দিয়ে ট্রাম্প সাবেক হবেন। সেদিন থেকে তাকে বিচারের মুখোমুখি করার সুযোগ বাড়বে বলে মনে করছে ইরান।
বাণিজ্য প্রতিদিন/এম জি
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ১০সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত