
হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস নিজ বাড়িতে অস্ত্রধারীদের হামলায় নিহত হন। এ ঘটনায় জড়িত চার সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ বাহিনী।
এর আগে, হাইতিতে জরুরি অবস্থা জারি করেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লড জোসেফ। খবর বিবিসির।
প্রেসিডেন্টের হত্যাকারীদের বিচারের আওতায় প্রতিশ্রুতি দিয়ে এক বিবৃতিতে তিনি জানান, আমি সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে আমি এবং সব মন্ত্রী কাজ করে যাচ্ছি এবং আমরা আপনাদের আশ্বাস দিতে চাই যে, হত্যাকারীরা বিচারের আওতায় আসবে।
এদিকে, এ ঘটনায় জড়িত আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্সে বাকি সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় একদল দুর্বৃত্তরা অস্ত্র হাতে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান ৫৩ বছর বয়সী প্রেসিডেন্ট। গুরুতর আহত হন তার স্ত্রী মার্টিন ময়েস।
- ১শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৪জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৫বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৬টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৭বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৮ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৯স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ১০আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন





পাঠকের মতামত