প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১ ৯:০৪ পিএম

দেশব্যাপী নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৭৩টি প্রতিষ্ঠানকে প্রায় পৌনে চার লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার (০১ ডিসেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

এদিন ঢাকা মহানগরীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউনহল বাজার, ঢাকা উদ্যান ও কাজী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর। সংস্থাটির চারটি টিম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি টিমের অংশগ্রহণে এ বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে।

এ সময় বাজারে চাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, সবজিসহ অন্যান্য নিত্যপণ্যের মজুদ, মূল্য, ক্রয়-বিক্রয় রসিদ, মূল্য তালিকা ইত্যাদি পরিবীক্ষণ করা হয়। এসময় বাজারে ন্যায্যমূল্যে নিত্যপণ্যের বিক্রয়, ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের হ্যান্ডমাইকে সতর্ক করা হয়।

পাশাপাশি বেকারি, ফার্মেসি ও রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য সংরক্ষণ, বাসি খাবার সংরক্ষণ, খাদ্যপণ্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৩ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা অধিদপ্তর পরিচালিত অভিযানে সহযোগিতা করেন।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, নিত্যপ্রয়োজনীয় বাজার স্থিতিশীল রাখতে সারাদেশে অধিদপ্তরের মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে এবং বাজারে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ব্যবসায়ীদের আইন মেনে ও নীতি নৈতিকতা বজায় রেখে ব্যবসা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...