
শীতকাল মানেই এদিকে সেদিকে ঘোরাঘুরি। আমাদের দেশের ভেতরেই এমন অনেক জায়গা আছে যেগুলোতে গিয়ে ছুটির দিনে খুব ভালো সময় কাটতে পারে। আসুন জেনে নেই এমন কিছু জায়গার নাম যেখান থেকে এই শীতে খুব সহজেই ঘুরে আসা যায়।
১. কক্সবাজার সমুদ্রসৈকত: শীতের জন্য অনেকে বেছে নেন কক্সবাজার সমুদ্রসৈকত। আপনি হয়তো ৫-৬ বার কক্সবাজার গিয়েছেন তারপরও কক্সবাজার এমন একটি জায়গা যেখানে আপনার পরের বার যেতেও বিরক্ত লাগবে না। শীতকালেই হচ্ছে কক্সবাজার বেড়ানোর জন্য আদর্শ সময়। হালকা শীতের মাঝে সমুদ্রের গর্জন নিশ্চয়ই আপনাকে শিহরিত করবে।
২. সেন্টমার্টিন দ্বীপ: সেন্টমার্টিন শীতকালে ভ্রমণের জন্য একদম পারফেক্ট জায়গা। স্থানীয়ভাবে নারকেল জিঞ্জিরা নামে এ দ্বীপে পরিবহন ব্যবস্থা ও সমুদ্রপথ শীতকালে ভ্রমণ অনুকূলে থাকায় প্রতিবছর লাখ লাখ মানুষ এখানে ছুটে আসে।
৩. সাজেক ভ্যালি: বর্তমানে ভ্রমণের সবচেয়ে জনপ্রিয় স্থান সাজেক ভ্যালি। সাজেক রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উচ্চতায়। এখানে চারপাশে মনোরম পাহাড়ের সারি। সাদা তুলার মতো মেঘের ভ্যালি আপনাকে মুগ্ধ করবেই। এখানকার আবহাওয়া খুব দ্রুত রূপ পরিবর্তন করে। আর আশপাশে পাবেন বেশ কিছু পাহাড়।
৪. কেওক্রাডং এর চূড়া : বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা বান্দরবানে অবস্থিত। এক সময় এটিকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ধরা হত। এর উচ্চতা প্রায় ৯৮৬ মিটার ৩,২৩৫ ফুট। যারা পাহাড়ে হাইকিং পছন্দ করেন কিংবা এডভেঞ্চার প্রেমিক তাদের জন্য কেওক্রাডং এর চূড়া পর্যন্ত হাইকিং হতে পারে জীবনের সেরা ভ্রমণ অভিজ্ঞতা।
৫. নীলগিরি: বাংলাদেশের ভূ-স্বর্গ পার্বত্য জেলা বান্দরবান। মেঘ-পাহাড়ের খেলা দেখার পাশাপাশি পাহাড়ের চূড়ায় মেঘ ছুঁয়ে দেখার ইচ্ছা পূরণ করতে চাইলে যেতে হবে বান্দরবানের নীলগিরিতে। বান্দরবান শহর থেকে দক্ষিণ-পূর্ব দিকে বান্দরবান-থানছি পথ ধরে যেতে হবে নীলগিরি।
৬. সুন্দরবন: ভ্রমণপিপাসুদের জন্য অত্যন্ত আকর্ষণের জায়গা সুন্দরবন। একইসঙ্গে কচিখালী, কটকা বন্যপ্রাণী অভয়ারণ্য, জামতলা বীচ, হারবারিয়া ও করমজল ভ্রমণ করতে পারেন।
৭. কুয়াকাটা: শীতে সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণের জন্য আরামদায়ক। সমুদ্রস্নানের উপযুক্ত সময়। এছাড়া কাঁকড়া দ্বীপ, গঙ্গারচর, রাখাইনপাড়া, বৌদ্ধমূর্তি এবং শুটকি পল্লি দেখে আসতে পারেন।
৮. জাফলং: ভ্রমণের জন্য এ সময় বেশ উপযুক্ত। কর্মব্যস্ত জীবনে একটু অবসর পেলেই ঘুরে আসতে পারেন আপনার কাঙ্ক্ষিত স্থান। এ ক্ষেত্রে বেছে নিতে পারেন পাথরের স্বর্গ খ্যাত সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংকে।
- ১সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ২৯ নারীকে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির
- ৩পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী
- ৪হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৫রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়াবাসহ আটক
- ৬সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী
- ৭ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৮চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ৯থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, নিহত ২
- ১০সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৯ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ১০শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক





পাঠকের মতামত