
কিলিয়ান এমবাপে আগামী বছর কোথায় খেলবেন? চলতি মৌসুম শুরুর আগেই চলে যেতে চেয়েছিলেন নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে। কিন্তু পিএসজি ছাড়েনি তাকে। এ নিয়ে আলোচনাও হয়েছিল বেশ। রিয়াল ও এমবাপে দুই পক্ষ রাজি থাকলেও পিএসজির বাধায় যাওয়া হয়নি তার।
আগামী জানুয়ারিতেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এমবাপের। চাইলে জানুয়ারিতেই ক্লাব ছাড়তে পারবেন তিনি। তাতেই গুঞ্জন, মৌসুমের মাঝপথেই রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপে। যদিও ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা বলছেন, এখনই যাওয়ার কোনো সম্ভাবনাই নেই তার।
সিএনএনকে বলেছেন, ‘না, আমি জানুয়ারিতে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছি না। জানুয়ারিতে এমন কিছুই হচ্ছে না। আমি প্যারিসে থাকছি। পিএসজিতে আমি খুব খুশি। এবং এটা শতভাগ নিশ্চিত পিএসজি খেলোয়াড় হিসেবেই মৌসুম শেষ করবো। এই বছর পিএসজির জন্য নিজের সব কিছু দেবো।’
মৌসুম শুরুর আগের ঘটনা নিয়ে এমবাপে বলেছেন, ‘যেটা হয়েছে, সেটার জন্য কি আমার আফসোস হয়? না। আমার কোনো কিছু নিয়েই আফসোস নেই কারণ আমি সৎ। আমি সেটাই বলেছি যেটা মাথায় ছিল। কেউ আমার সমালোচনা করতে পারবে না কারণ এটা অনুভূতির ব্যাপার, ব্যক্তিগত বিষয়।’
আগামী মৌসুমে রিয়ালে খেলার ব্যাপারে এখনই কোনো মন্তব্য করতে চাননি এমবাপে। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পিএসজির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের জন্য সবকিছু দিতে চান ফরাসি তারকা। জিততে চান পিএসজির হয়ে চলতি মৌসুমের সম্ভাব্য সব শিরোপা।
তিনি বলেছেন, ‘জুনে রিয়াল মাদ্রিদে যাবো কি না? এটা আমার জন্য উপযুক্ত সময় নয় কথা বলার। আমার মাথায় এখন একটা ব্যাপারই আছে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালকে হারানো। আমরা তৈরি আছি, আমিও প্রস্তুত পিএসজির জন্য সবকিছু দিতে।’
- ১ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ২দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ৩বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা
- ৪সাপ্তাহিক দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ৫ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৬সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৭সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ
- ৮সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০
- ৯ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ১০ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩
- ১চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ১০জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন





পাঠকের মতামত