
ভ্যাট বিভাগের জনবলের ঘাটতি রয়েছে তাই আরও ভ্যাট আদায়ে জনবল নিয়োগ করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো রহমাতুল মুনিম।
বুধবার (৫ জানুয়ারি) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ইএফডি লটারি ১২তম ড্র অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ১০১ জন বিজয়ীর চালান নম্বর ঘোষণা করা হয়।
এনবিআর চেয়ারম্যান মুনিম বলেন, ভ্যাট আদায় বাড়াতে জনবল দরকার। জনবলের ঘাটতি আছে। আমরা সেগুলো পূরণের জন্য কাজ করছি। এছাড়া আগে ভ্যাট দিতে মানুষের মধ্যে এক ধরনের ভীতি ছিল, সেটা এখন নেই। দ্রব্যমূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় সেটা ক্রেতাদের জন্য ভাল হয়েছে। দেশের উন্নয়নের জন্য রাজস্ব প্রয়োজন। সবাই স্বচ্ছভাবে ভ্যাট দিলে দেশ আরও এগিয়ে যাবে।
ভ্যাট নিবন্ধন বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ভ্যাট নিবন্ধন প্রতিষ্ঠানের সংখ্যা সাড়ে ৩ লাখ। এটা আরও বাড়াতে হবে। দেশে লাখ লাখ প্রতিষ্ঠান কিন্তু ভ্যাটের নিবন্ধনের আওতায় আছে মাত্র সাড়ে ৩ লাখ। এজন্য কমিশনারেটগুলোতে আরও সচেতন হতে হবে। সকল কমিশনারদের এটা নিয়ে কাজ করতে হবে। ভ্যাট নিবন্ধন বাড়ানোর পাশাপাশি ভ্যাট আহরণ বাড়াতে হবে। এটা কঠোরভাবে মনিটরিং করতে হবে। ভ্যাট দেওয়ার যোগ্য প্রতিষ্ঠানগুলোতে ভ্যাটের অন্তর্ভুক্ত করতে হবে।
এদিকে অনুষ্ঠানে গত মাসের চালানের ওপর ভিত্তি করে ইএফডি লটারির ড্র অনুষ্ঠিত হয়। গত ডিসেম্বরে ইএফডি মেশিন ব্যবহার করে যারা কেনাকাটা করেছেন তাদের কেনাকাটার চালানপত্র কুপন হিসেবে লটারিতে ব্যবহার করা হয়।
ইএফডি চালানের লটারিতে প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (পাঁচটি)। এছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে ৯৩ জনকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
এবারের ইএফডি লটারিতে প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত নম্বর হলো— 000921OXPJGEK471, দ্বিতীয় পুরস্কারের লটারির নম্বর- 002621FYXRXJZ906 এবং তৃতীয় পুরস্কারপ্রাপ্ত লটারির নম্বরগুলো হলো— 003221HUFCDSH174, 000121CPHSWSY328, 002421DURSFNM693, 002621NFFUAAF338,
000121TNSVWRV575।
ভ্যাটে স্বচ্ছতা ও জবাবদিহিতা জন্য ২০১৯ সালের ২৫ আগস্ট ইএফডি চালু করা হয়। এ পর্যন্ত ৩ হাজার ৪৯৬টি প্রতিষ্ঠানে ইএফডি বসানো হয়েছে।
- ১যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ২ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ৩গ্রামীণ ওয়ান স্কিম টুর লভ্যাংশ ঘোষণা
- ৪চাঁদপুরে শিক্ষা প্রশাসনে জনবল সংকট, একাধিকক গুরুত্বপূর্ণ পদ শূন্য
- ৫রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
- ৬শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৭কুষ্টিয়ায় ২২শে শ্রাবণে কবিগুরুকে স্মরণ
- ৮মায়ের সামনে গাছের সঙ্গে বেঁধে কিশোরকে নির্যাতন, গ্রেপ্তার ১
- ৯ইউজিসির নিয়ম অমান্য করেই চলছে বেরোবিতে নিয়োগ-পদোন্নতি
- ১০ভরিতে ১৬৩৩ টাকা বাড়লো সোনার দাম
- ১গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৫কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত
- ৬ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৭গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি





পাঠকের মতামত