পরিকল্পনার কাছ থেকে গ্রিন হাই-টেক শিল্প ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন পুরস্কার নিচ্ছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রির ডিএমডি আলমগীর আলম সরকার এবং ওয়ালটন কম্প্রেসরের সিবিও মো. রবিউল আলম।
‘গ্রিন ইনক্লুসিভ বিজনেস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছে দেশের সুপারব্র্যান্ড ও ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। পরিবেশবান্ধব গ্রিন হাই-টেক শিল্প ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছে ওয়ালটন।
একটি আধুনিক, রিসোর্স ইফিশিয়েন্ট, অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য এবং প্রতিযোগিতামূলক অর্থনীতিতে রূপান্তরে বিশেষ অবদান রাখায় ওয়ালটনকে এ পুরস্কার দিয়েছে গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশ।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এজন্য ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ ‘বেটার বাংলাদেশ টুমরো’ শীর্ষক উদ্যোগ নিয়েছেন। এর মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ব্যাপক কাজ করছে ওয়ালটন।
‘বেটার বাংলাদেশ টুমরো’র কার্যক্রমে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবিলা, জলজ প্রাণ ও পরিবেশ সংরক্ষণ, স্থলজ বাস্তুতন্ত্রের সুরক্ষাসহ এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখছে ওয়ালটন। যার পরিপ্রেক্ষিতে গ্রিন হাই-টেক শিল্পপ্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন পুরস্কৃত হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ শুটিং ফেডারেশনে ‘গ্রিন ইনক্লুসিভ বিজনেস চ্যাম্পিয়ন্স- ২০২১’ শীর্ষক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশ। এতে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আলমগীর আলম সরকার এবং ওয়ালটন কম্প্রেসরের চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. রবিউল আলম।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের টেকসই আর্থিক বিভাগের সহযোগিতায় ‘গ্রিন ইনক্লুসিভ বিজনেস চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড- ২০২১’ আয়োজন করে গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশ। যার উদ্দেশ্য, বাংলাদেশে টেকসই সবুজ পরিবেশগত ইন্ডাস্ট্রি স্থাপনে অগ্রগামীদের চিহ্নিত ও স্বীকৃতি দেয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করা।
- ১রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আখতারুজ্জামান
- ২চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
- ৩মির্জা ফখরুলের ১টি, অলি আহমদের ২ মনোনয়নপত্র জমা
- ৪ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৫বাংলাদেশে কার্যক্রম বাড়াতে চায় মেটা, স্থানীয় অবকাঠামো স্থাপনের আশ্বাস
- ৬চকরিয়ায় বাস-জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
- ৭হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৮ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
- ৯এক বছরে পুঁজিবাজারে লেনদেনের গতি বেড়েছে ৪ গুণের বেশি
- ১০ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে বাংলাদেশিদের, কমেছে বিদেশিদের
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৪বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৫বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ৮বিশ্ববিদ্যালয় ও হলের নামে ফেসবুক পেজ খুলে ‘গুপ্ত’ রাজনৈতিক কার্যক্রমের অভিযোগ
- ৯যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ১০ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭২৩





পাঠকের মতামত