
মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত বিধিনিষেধের মধ্যেই স্বাস্থ্যবিধি অনুসরণ করে রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্যমেলা চলছে। ব্যাপকহারে করোনা সংক্রমণ বাড়ায় বাণিজ্যমেলা বন্ধ করা এবং বইমেলার মতো আয়োজন পেছানোর সুপারিশ করেছে কোভিড-১৯ নিয়ন্ত্রণে গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তবে এখনো বাণিজ্যমেলা বন্ধের সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, যেকোনো সিদ্ধান্ত হলে বাণিজ্য মন্ত্রণালয় আমাদের জানাবে। আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করবো। তবে এখনো মেলা বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয় বন্ধ করলে বন্ধ, চালু করলে চালু। মেলার আর ছয়দিন বাকি, আমরা স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণের চেষ্টা করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে বলা হচ্ছে। এখনো ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে।
এর আগে গত শুক্রবার (২১ জানুয়ারি) করোনাভাইরাসের সংক্রমণ রোধে পাঁচ দফা জরুরি নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
নির্দেশনায় বলা হয়, বাজার, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সব ধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি মনিটর করবে।
বাণিজ্যমেলা ও বইমেলা প্রশ্নে পরামর্শক কমিটির সভাপতির ‘ব্যক্তিগত মত’
এদিকে করোনাভাইরাসের অব্যাহত সংক্রমণ বৃদ্ধির বর্তমান পরিস্থিতিতে বাণিজ্যমেলা বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করছেন কোভিড-১৯ নিয়ন্ত্রণে গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. শহীদুল্ল্যাহ। একইসঙ্গে অমর একুশে বইমেলা আরও পিছিয়ে দেওয়ার পক্ষে তিনি।
বিকেলে জাগো নিউজকে তিনি বলেন, কারিগরি পরামর্শক কমিটির পক্ষ থেকে আগেই সংক্রমণ রোধে সব ধরনের জনসমাবেশ বন্ধ করার সুপারিশ করা হয়েছে। সে অর্থে বাণিজ্যমেলা বা বইমেলাও জনসমাবেশের মধ্যেই পড়ে। তবে বর্তমান পরিস্থিতিতে আমি ব্যক্তিগতভাবে মনে করি সংক্রমণ রোধে বাণিজ্যমেলা অবিলম্বে বন্ধ করা এবং বইমেলা পিছিয়ে দেওয়া উচিত।
তিনি বলেন, কমিটির পক্ষ থেকে বাণিজ্যমেলা বন্ধ কিংবা বইমেলা পেছানোর পরামর্শ দেওয়া হয়নি। কমিটি থেকে বলা হয়েছে সবকিছু বন্ধ থাকবে। আমরা মোটা দাগে বলেছি যে সভাসমাবেশ-সবকিছু যেন বন্ধ থাকে।
অধ্যাপক ডা. মো. শহীদুল্ল্যাহ বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি অবশ্যই বাণিজ্যমেলা বন্ধ থাকা উচিত। কমিটির পক্ষ থেকে বলা না হলেও ব্যক্তিগতভাবে আমি বাণিজ্যমেলা বন্ধ ও বইমেলা পেছানোর পক্ষে। এগুলো খোলা রেখে কোনো লাভ হচ্ছে না, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কেন?
এর আগে গত ১০ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। দেওয়া হয় গণজমায়েতে নিষেধাজ্ঞা, গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা। যদিও পরে ট্রেন ছাড়া অন্য যানবাহনে আসনের সমান যাত্রী বহন করতে বলা হয়। এরপর ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস বন্ধের আদেশ আসে। এ অবস্থায়ও বাণিজ্যমেলা অব্যাহত রয়েছে।
- ১ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২বাংলাদেশে কার্যক্রম বাড়াতে চায় মেটা, স্থানীয় অবকাঠামো স্থাপনের আশ্বাস
- ৩চকরিয়ায় বাস-জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৫ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
- ৬এক বছরে পুঁজিবাজারে লেনদেনের গতি বেড়েছে ৪ গুণের বেশি
- ৭ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে বাংলাদেশিদের, কমেছে বিদেশিদের
- ৮সচিবালয়ে বিএনপির কোনো বৈঠক হয়নি : গয়েশ্বর
- ৯চাঁদপুরে স্বর্ণব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- ১০জেনিথ ইসলামী লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৪বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ৫শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৬ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৭শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৮বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ৯বিশ্ববিদ্যালয় ও হলের নামে ফেসবুক পেজ খুলে ‘গুপ্ত’ রাজনৈতিক কার্যক্রমের অভিযোগ
- ১০ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭২৩





পাঠকের মতামত