
দ্বিতীয়বারের মতো ব্যবসায়ীদের উদ্যোগে গঠিত সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসনের দায়িত্ব নিয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক সভাপতি নিহাদ কবির।
২০২২-২৩ মেয়াদের জন্য আগের চেয়ারপারসন আবুল কাসেম খানের স্থলাভিষিক্ত হলেন তিনি। আগামী এক বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি ২০১৭ সালে এক মেয়াদে বিল্ডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন।
নিহাদ কবির সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার-অ্যাট-ল। তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় ল ফার্ম সৈয়দ ইশতিয়াক আহমদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সিনিয়র পার্টনার। তিনি স্কয়ার টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদের একজন স্বাধীন পরিচালক ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি বিকাশ, ব্র্যাক ব্যাংক ও অন্যান্য তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র ফেলো ও পর্ষদ সদস্য, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের বোর্ড অব গভর্নরসের সদস্য এবং আইন ও লিগাল এইড প্রতিষ্ঠান আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন।
নিহাদ কবির বাংলাদেশ সরকারের জাতীয় শিক্ষানীতি কমিটি ও ন্যাশনাল পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের সদস্য। তিনি ২০১৭ সালে বিল্ডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২২ সালের জন্য বিল্ডের ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন এমসিসিআই প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রেসিডেন্ট রিজওয়ান রহমান, চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) প্রেসিডেন্ট মাহবুবুল আলম, এমসিসিআইয়ের সেক্রেটারি জেনারেল ফারুক আহমদ, ডিসিসিআইয়ের সেক্রেটারি জেনারেল আফসারুল আরিফীন ও সিসিসিআইয়ের সচিব ইঞ্জি. মোহাম্মদ ফারুক।
বিল্ডের সদ্য বিদায়ী চেয়ারপারসন আবুল কাসেম খান ২০২২-২৩ মেয়াদে ডিসিসিআইয়ের পক্ষ থেকে বিল্ডের ট্রাস্টি বোর্ডের মনোনীত সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে একই মেয়াদের জন্য সিসিআই মনোনীত ট্রাস্টি বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সিসিআইয়ের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিল্ডের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরদৌস আরা বেগম।
সরকারি ও বেসরকারি খাতের সংলাপের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বিল্ড। ২০১১ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি কোঅরডিনেশন কমিটিকে (পিএসডিপিসিসি) সাচিবিক সহায়তা প্রদান করে আসছে। পিএসডিপিসিসির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব।
বিল্ড মূলত ৭টি বিষয়ভিত্তিক ক্ষেত্রে (থিমেটিক এরিয়া) পাবলিক-প্রাইভেট ডায়লগের আয়োজন করে থাকে। এগুলো হলো, ফোরআইআর অ্যান্ড আইসিটি, লজিস্টিকস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ট্যাক্স, এসএমই, ফিন্যান্সিয়াল সেক্টর, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সাসটেইনেবিলিটি অ্যান্ড গ্রিন গ্রোথ। সরকারি ও বেসকারি খাতের সংলাপকে কার্যকরী করতে প্রতিষ্ঠানটি বেশির ভাগ বিশ্লেষণ ও অ্যাডভোকেসি পরিচালনা করে থাকে। এর মাধ্যমে সরকারকে সুনির্দিষ্ট, নিরূপণযোগ্য ও ফলাফলভিত্তিক সুপারিশ প্রদান করে থাকে প্রতিষ্ঠানটি।
- ১রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আখতারুজ্জামান
- ২চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
- ৩মির্জা ফখরুলের ১টি, অলি আহমদের ২ মনোনয়নপত্র জমা
- ৪ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৫বাংলাদেশে কার্যক্রম বাড়াতে চায় মেটা, স্থানীয় অবকাঠামো স্থাপনের আশ্বাস
- ৬চকরিয়ায় বাস-জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
- ৭হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৮ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
- ৯এক বছরে পুঁজিবাজারে লেনদেনের গতি বেড়েছে ৪ গুণের বেশি
- ১০ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে বাংলাদেশিদের, কমেছে বিদেশিদের
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৪বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৫বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ৮বিশ্ববিদ্যালয় ও হলের নামে ফেসবুক পেজ খুলে ‘গুপ্ত’ রাজনৈতিক কার্যক্রমের অভিযোগ
- ৯যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ১০ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭২৩





পাঠকের মতামত