প্রকাশিত: মার্চ ২৩, ২০২২ ১০:৪০ এএম
মেহেরপুরে তাপসী খাতুন (১৭) নামের এক গৃহ আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২২মার্চ ) বিকেল সাড়ে ৫ টার দিকে স্বামীর ঘরের বাঁশের আড়ার সাথে উড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
তাপসী খাতুন গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের মন্ডলপাড়ার সাহাবুদ্দীনের মেয়ে এবং করমদী বহলপাড়ার জিয়াউর রহমানের ছেলে পলাশের স্ত্রী। এ ঘটনায় এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছে তাপসীকে হত্যা করে টানিয়ে দেওয়া হয়েছে।
এদিকে তাদের মধ্যে কোন মন মালিন্য ছিল না বলে জানিয়েছে তাপসীর পরিবার। তাপসীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা দুজন স্থানীয় করমদী মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রণিতে লেখা পড়া করে। লেখা পড়া করা অবস্থায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে গত ৬ মাস আগে তারা অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় এবং পরিবারের অমতে বিয়ে করে। এরপর উভয় পরিবার মেনে নেয়। তাদের মধ্যে খুব ভাল সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎ কেন আত্মহত্যা করল? এ ব্যপারে কোন পরিবারের লোকজন মন্তব্য করতে পারছে না।
ঘটনার পর গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক তদন্ত করে তিনি বলেন, এখুনি কিছু বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার

পাঠকের মতামত

মোড়লগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য অনিয়মে অতিষ্ঠ যাত্রীরা

বাগেরহাটের মোড়লগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে চলাচলকারী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাস সেবাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে ...

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক ...

নবীনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। ...