
তুরস্কের একটি ঐতিহ্যবাহী খাবারের নাম আদানা কাবাব। এটি ধীরে ধীরে আমাদের দেশেও জনপ্রিয়তা লাভ করেছে। সুস্বাদু এই কাবাব রুটি, পোলাও, খিচুড়ি, পরোটা ইত্যাদির সঙ্গে খাওয়া যায়। বাড়িতে থাকা বিভিন্ন উপকরণে খুব সহজেই এটি তৈরি করা যায়। চলুন জেনে নেওয়া যাক আদানা কাবাব তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
মাংসের কিমা
পেঁয়াজ কুচি
আদা কুচি
রসুন
শুকনো মরিচ বিজ ছাড়িয়ে কুচি করা
কাঁচা মরিচ কুচি
ধনিয়া গুঁড়া
জিরা গুঁড়া
ধনিয়াপাতা কুচি
পুদিনাপাতা কুচি
রেড বেল পেপার কুচি
স্বাদমতো লবণ
প্রয়োজন মতন তেল ও বাটার।
যেভাবে তৈরি করবেন
মিক্সিং যারে চিকেন কিমার সঙ্গে সব গুঁড়া মসলা ও কুচি করে রাখা উপকরণগুলো ভালো করে ঘুরিয়ে নিতে হবে। এরপর তার সঙ্গে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে একটি এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিতে হবে এক ঘণ্টা। ১ ঘণ্টা পরে ফ্রিজ থেকে বের করে নিতে হবে।
গ্যাসে একটি প্যান বসিয়ে সামান্য তেল ব্রাশ করে নিতে হবে। ভালো করে গরম করে নিতে হবে। কিমার থেকে বলের মতো করে খানিকটা নিয়ে একটি শিকে গেঁথে আঙ্গুল দিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে আদানা কাবাবের আকারে গড়ে নিতে হবে। ফ্রাইপ্যানে কাবাব দিয়ে উল্টেপাল্টে হালকা রং হওয়া পর্যন্ত ভাজতে হবে। উপর থেকে মাঝে মাঝে বাটার ব্রাশ করে দিতে হবে। সবদিক ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এবার গরম গরম পরিবেশনের পালা।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত