
জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধের জের ধরে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন খুকি বেওয়ার পরিবারের সদস্যরা।
উপজেলার কুলিয়া ইউনিয়নে ভালুকা এলাকায় এ ঘটনা ঘটে। ৭ দিন ধরে গরু-ছাগল নিয়ে রাস্তায় রাত কাটাচ্ছে খুকি বেওয়ার পরিবারের লোকজনেরা।
উপজেলার কুলিয়া ইউনিয়নে ভালুকা এলাকায় বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, খুকি বেওয়ার বাড়িতে লোকজন চলাচলের রাস্তা বন্ধ করে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছে। বাড়ির পাশে রাস্তায় গরু ছাগল নিয়ে অবস্থান করছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী খুকি বেওয়া বলেন, ‘আমারা বাড়ির মধ্যে যাইতে পারতাছিনা বেড়া দিয়ে রাখছে। গরু-ছাগল নিয়ে রাস্তায় আছি। এই বেড়া দেওয়া নিয়ে আগেও আমার মেয়েকে সাবেদ আলী, আব্দুর রহমান, মমতাজ উদ্দীন মারধর করছে। আমার স্বামী অনেক আগেই মারা গেছে, খুব গরিব মানুষ আমারা সামান্য জায়গায় গরু বাছুর পালন করে কোন রকম দিন চলে। সাতদিন ধইরা বাঁশের বেড়া দিয়ে রাখছে, গরু নিয়ে এখন বাড়িতে নিয়ে যাইতে পারতাছিনা।’
ভুক্তভোগী খুকি বেওয়া মেয়ে তহিরন বেগম বলেন, ‘আমারে গাছের সাথে বেঁধে মারধর করছে, মমতাজ উদ্দিন,সামাদ আলীসহ তাদের লোকজন। আমাকে মারধোর করা হলে পরে আমাকে আমার বোন মেলান্দহ হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনদিন থাইকা চিকিৎসা হইলাম। এই জমিজমার বিষয় নিয়ে থানায় মামলাও রয়েছে।’
স্থানীয়রা বলছেন, ‘কয়েকদিন ধরে খুকি ও তাঁর মেয়ে ও মেয়ে জামাই গরু নিয়ে রাস্তায় বেঁধে রেখেছেন। গরুর নিয়ে বাড়ি তুলতে পারতাছে না। বাড়িতে যাওয়ার পথে বাঁশ দিয়ে বেড়া দিয়ে রেখেছে সাবেদ আলীর বংশের লোকজন।’
অভিযুক্ত আব্দুর রহমান বলেন, ‘আমাদের জায়গায় আমরা বেড়া দিয়ে রেখেছি। পৃথিবী উল্টে গেলেও ওই বেড়া ভাঙ্গা হবে না। ওই রাস্তা দিয়ে তাঁরা বাড়িতে ঢুকতে পারবে না। আমাদের বাড়ির উপর দিয়ে জায়গা রয়েছে সেটা দিয়ে চলাচল করবে কোন সমস্যা নেই। তবে গরু-বাছুর নিয়ে ঢুকতে পারবে না। খুকি বাড়িতে যাওয়া-আসা করবে কোন সমস্যা নাই তবে তাঁর মেয়েরা বাড়িতে ঢুকতে পারবে না। এ জায়গা নিয়ে একাধিক মামলাও চলমান রয়েছে।’
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ময়নুল ইসলাম বলেন, জমিজমার বিষয়ে তাদের ধরে বিরোধ চলছে। এ ঘটনায় আদালতে মামলা রয়েছে। মারামারির ঘটনাটি আমরা জানি না।
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম পত্রিকাকে বলেন, বিষয়টি আপনাদের কাছ থেকে জানলাম। এটা নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- ১রাজধানীতে ডিএমপির অভিযানে ৩৪৯ জন গ্রেফতার
- ২লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশেও পরাজয়
- ৩সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৪বাকৃবিতে দুগ্ধ ও গরুর মাংস উৎপাদন ব্যবস্থা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা শুরু
- ৫মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা
- ৬রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে ৩ জন দগ্ধ
- ৭চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের প্রাণহানি
- ৮সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৯বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
- ১০সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৫সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৮যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৯৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ১০ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প





পাঠকের মতামত