প্রকাশিত: মার্চ ২৫, ২০২২ ৪:১৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ১৭টি আবাসিক হলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) দিনগত রাত ৩টায় রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু সই করা বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তালিকা ফেসবুকে প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক হলেন যারা—

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি মো. কাব্বিরুজ্জামান রুহুল, সাধারণ সম্পাদক আলফাত সায়েম জেমস।

শেরে-ই বাংলা ফজলুল হক হলের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান রাতুল, সাধারণ সম্পাদক মো. স্বাধীন খান।

মতিহার হলের সভাপতি মো. রাজীব হোসেন, সাধারণ সম্পাদক ভাস্কর সাহা।

শাহ মখদুম হলের সভাপতি মো. তাজবীউল হাসান অপূর্ব, সাধারণ সম্পাদক রামীম আহাম্মেদ।

সৈয়দ আমির আলী হলের সভাপতি শেখ কামাল বিন হারুন সিয়াম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ।

নবাব আব্দুল লতিফ হলের সভাপতি শুভ্রদেব ঘোষ, সাধারণ সম্পাদক শামিম হোসেন।

শহীদ ড. শামসুজ্জোহা হলের সভাপতি চিরন্তন চন্দ, সাধারণ সম্পাদক মো. মোমিন ইসলাম।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সভাপতি মো. নিয়াজ মোর্শেদ শুভ, সাধারণ সম্পাদক মো. নাইম আলী।

মাদার বকস হলের সভাপতি হামীম রেজা শাফায়েত, সাধারণ সম্পাদক শফিউর রহমান।

শহীদ জিয়াউর রহমান হলের সভাপতি মো. রাশেদ আলী, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

শহীদ হবিবুর রহমান হলের সভাপতি মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি তাজরীন আহমেদ খান মেধা, সাধারণ সম্পাদক স্মৃতি বালা।

মুন্নুজান হলের সভাপতি জান্নাতুন নাইমা আকন্দ জানা, সাধারণ সম্পাদক ফারজানা আক্তার শশী।

খালেদা জিয়া হলের সভাপতি প্রিয়াঙ্কা সেন মৌ, সাধারণ সম্পাদক আজমিনা বিনতে ইসলাম প্রিয়া।

রোকেয়া হলের সভাপতি নুসরাত জাহান আভা, সাধারণ সম্পাদক আলফি শারিন আরিয়ানা।

তাপসী রাবেয়া হলের সভাপতি তাসনিম নাহার তৃণা, সাধারণ সম্পাদক তাসনুভা মেহজাবিন মিম।

রহমতুন্নেসা হলের সভাপতি তামান্না আকতার তন্বী, সাধারণ সম্পাদক সিনথিয়া নাসরিন মিম।

দীর্ঘ ছয় বছর পর গত ১৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

হল কমিটির ব্যাপার জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া জাগো নিউজকে বলেন, ‌‘বহু অপেক্ষার পর সম্মিলিত হল কমিটিতে যোগ্য পদপ্রার্থীদের হাতে নেতৃত্ব দিতে পেরে নিজেকে কিছুটা হালকা লাগছে। ঈদুল ফিতরের পর রাবি শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে যোগ্য প্রার্থীদেরকেই মূল্যায়ন করা হবে।’

শেয়ার

পাঠকের মতামত

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর ছুরি ও অস্ত্রের ...

জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃবৃন্দের উপস্থিতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা সভা ...

ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃবৃন্দের উপস্থিতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হচ্ছে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা সভা ...

 যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি উদ্ভাবন ও গবেষণায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য কানেকটিকাট এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট ...

বাকৃবির গবেষণা বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

দীর্ঘ ২৫ বছরের নিরলস গবেষণার পর বাংলাদেশে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে জৈব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন ...

পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’

বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটকে আধুনিক শিল্পে আরও কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক “এআই” একটি উদ্ভাবনী ...

পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি ১ জন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের সাথে র‍্যাগিংয়ের ...

ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ার লক্ষ্যে ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ...