
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বে আরও তিন হাজার ৬৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২ লাখ ২৯ হাজার ৬৭০ জন রোগী। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১০ লাখ ৭৯ হাজার ৯১০ জন।
এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৪৫ হাজার ১৮৬ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ কোটি ১২ লাখ ৩৭ হাজার ১৮৬ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৪১ কোটি ৫৩ লাখ ১৯ হাজার ৭০৩ জন।
রোববার (২৭ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এসময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৩৫ হাজার ৪৭৯ জন। একই সময়ে মারা গেছেন ৩২৩ জন। এনিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১৪ লাখ ৯৭ হাজার ৭১১ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১৪ হাজার ৬১৭ জন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৯৫ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৭২ জন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ৭৭ লাখ ৩৯ হাজার ৪৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন তিন লাখ ৬৭ হাজার ১৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ হাজার ৫১০ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছে ২২১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ১৬ লাক ১৬ হাজার ৯৩৬ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ তিন হাজার ৪২৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ছয় কোটি ৪২ লাখ ৬৮ হাজার ৯৭৬ জন।
একদিনে ভারতে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ২৩৮ জন এবং মারা গেছেন ১৪৯ জন। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার কোটি ৩০ লাখ ১৯ হাজার ২৭০ জনে। তাদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২১ হাজার ৩৪ জন। করোনা থেকে সেরে উঠেছেন চার কোটি ২৪ লাখ ৮০ হাজার ৪৩৬ জন।
ব্রাজিলে একদিনে মারা গেছেন ১৮৬ জন। এসময়ে দেশটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৯ হাজার ৯২২ জন। এ নিয়ে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ৯৮ লাখ ৩২ হাজার ১৭৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৫৮ হাজার ৮১২ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় ইতালিতে ১১৮ জন, জাপানে ১১৬ জন, ইন্দোনেশিয়া ১০৭ জন, মেক্সিকোতে ২০২ জন, হংকংয়ে ১৩৯ জন করোনায় আক্রান্ত হয়ে মার গেছেন।
- ১শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ২২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৩কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৬মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৭কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৮মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ৯জিডিপির বাইরে থাকা পাঁচ খাতে বাড়ছে কর্মসংস্থান, উৎপাদন ও মূল্য সংযোজন
- ১০রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৪খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা
- ৫শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৬বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৭দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৮পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৯বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ১০লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার





পাঠকের মতামত