
অসাধু, মুনাফাখোর ও মজুতদার ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ওইসব ব্যবসায়ীদের শাস্তি দাবি করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
বুধবার (৩০ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে ক্যাবের সহ-সভাপতি এসএম নাজের হোসাইন বলেন, করোনার কারণে যখন দেশে লকডাউন চলছিল, তখনও নিত্যপণ্যের দাম বাড়েনি। পরবর্তী সময়ে প্রতিযোগিতা করে দাম বাড়ানো হয়েছে। কাগজ-কলম থেকে শুরু করে টয়লেট টিস্যুর দামও বেড়েছে।
বাজারে বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানগুলো পণ্যের দাম বাড়াচ্ছে। যা কারণে একজন সীমিত আয়ের মানুষের পক্ষে জীবিকা নির্বাহ করা খুবই কঠিন। পরিবার না চালাতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনও আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।
তিনি বলেন, ভোক্তা অধিকার থেকে ব্যবসায়ীদের বার বার সতর্ক করা হচ্ছে। ভোক্তা সংরক্ষণ আইন অনুযায়ী বাজার ও দোকানে মূল্য তালিকা থাকার কথা। বাজার তদারকি যারা করছেন তারা প্রতিবারই জরিমানা করছেন। কিন্তু সেটি অল্প কিছু, ৫ থেকে ১০ হাজার। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। তা নাহলে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আরও বেড়ে যাবে।
টিসিবি পণ্যের জন্য এক কোটি মানুষকে কার্ড দেওয়া হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে জানাতে চাই আরও বেশি মানুষকে টিসিবির পণ্য ক্রয়ের কার্ড দেওয়া হোক।
সরকারের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনাকে (প্রধানমন্ত্রী) আরও কঠোর হতে হবে। চোরে শুনে না ধর্মের কাহিনী। তাই আপনাকে শক্ত হাতে এসব দমন করতে হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ।
- ১রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ২পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৩এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৪বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৫যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৬শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৭জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৮খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ৯একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১০হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই





পাঠকের মতামত