প্রকাশিত: মার্চ ৩১, ২০২২ ৯:৫৩ এএম

মার্চেন্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে যে ১০ হাজার কোটি টাকার ফান্ড চাওয়া হয়েছে সেটার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন বিএসইসি’র কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। সংশ্লিষ্টদের সাথে কথা বলে এর একটা সমাধান হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনের সভা কক্ষে পুঁজিবাজার মধ্যস্থতাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

শামসুদ্দিন আহমদ বলেন, পুঁজিবাজারের উন্নয়নে কমিশন সব সময় কাজ করে। এরি ধারাবাহিকতায় বাজার মধ্যস্থতাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আজকের বৈঠকের আয়োজন করা হয়।

তিনি বলেন, এখানে বাজারে লেনদেন আরো বৃদ্ধির লক্ষে আলোচনা হয়েছে। মার্চেন্ট ব্যাংকগুলো কিভাবে আরও বেশি ফান্ড আনতে পারে সে বিষয়টিও গুরুত্বসহ দেখা হচ্ছে।

এছাড়াও ব্রোকারেজ হাউজ এবং অ্যাসেট মেনেজম্যান্ট কোম্পানিগুলো যাতে আরও বিনিয়োগ বাড়াতে পারে সেটাও আলোচনায় এসেছে।

শামসুদ্দিন আহমদ বলেন, নতুন কোম্পানি তালিকাভুক্তির বিষয় এবং ব্রোকারেজ হাউজগুলোর কাছে অনেক টাকা রয়েছে তা কিভাবে বাজারে আনা যায় তা আলোচনায় গুরুত্ব পেয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিএসইসি কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম, বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমান, ডিবিএ সভাপতি রিচার্ড ডি রোজারিও এবং অন্যান্যরা।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা ‎​ডিএসই কর্তৃপক্ষের বিভ্রান্তিকর সংবাদ বিজ্ঞপ্তির তীব্র প্রতিবাদ ও সুশাসনের ...

পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বৃহস্পতিবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে ...