
তার প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই খবরটা শোনার পর শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার কথা লুইস ফন গালের। কিন্তু তিনি কাউকে কিছুই বুঝতেই দিলেন না । দলকে অনুশীলন করিয়ে গেছেন নিজের মত করেই।
৩য় মেয়াদে ডাচ কোচ হিসেবে দায়িত্ব পালন করা ফন গাল তার দেশকে কাতার ২০২২ বিশ্বকাপের মূলমঞ্চে নিয়ে গেছেন। ২০১৪ বিশ্বকাপে ফন গালের কোচিংয়েই নেদারল্যান্ডস তৃতীয় হয়েছিল। এর পরের বিশ্বকাপে আর জায়গা পায়নি।
রোববার ডাচ এক টিভি অনুষ্ঠানে ৭০ বছর বয়সী এই কোচ নিজের ক্যানসারের কথা জানান। জানান, কীভাবে রোগ গোপন রেখেই দলের দায়িত্ব পালন করে গেছেন।
ফন গাল বলেন, ‘জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্বে থাকাকালীন সময়ে আমাকে রাতে হাসপাতালে যেতে হয়েছে, খেলোয়াড়দের তা জানতে দেইনি। ভাবছিলাম সুস্থই আছি, কিন্তু আসলে তা নয়।’
খেলোয়াড়দের জানাননি কেন? ফন গালের ভয় ছিল, এই খবর তাদের পারফরম্যান্সে খারাপ প্রভাব ফেলতে পারে। তাই নিজের অসুস্থতা গোপন রাখার সিদ্ধান্ত নেন।
প্রায় চার দশকের কোচিং ক্যারিয়ারে ঈর্ষণীয় সব সাফল্যের মালিক ফন গাল। তার কোচিংয়ে লিগ শিরোপা জিতেছে বার্সেলোনা, আয়াক্স, বায়ার্ন মিউনিখ এবং এজেড আলকেমার।
তার কোচিংয়েই ১৯৯৪-৯৫ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল আয়াক্স। ক্লাবগুলোর হয়ে আরও অনেক শিরোপার স্বাদ পেয়েছেন ফন গাল।
দুটি মৌসুম কাটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। দলটিকে ২০১৬ সালে এফএ কাপ শিরোপা জেতানোর পরও বরখাস্ত হন ডাচ এই কোচ।
- ১ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ২দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ৩বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা
- ৪সাপ্তাহিক দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ৫ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৬সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৭সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ
- ৮সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০
- ৯ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ১০ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩
- ১চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৯জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত