
অনিয়ম-দুর্নীতি রোধে চট্টগ্রাম বন্দরে ইলেকট্রিক ডেলিভারি সিস্টেম চালু করা হয়েছে। বুধবার ( ৬ এপ্রিল) থেকে নতুন এই পদ্ধতি চালু করা হয়।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, যে কোনো পণ্য আমদানির ক্ষেত্রে ব্যাংকে এলসি খোলা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত শত শত কাগজের নথিপত্রের জট সৃষ্টি হয়। এসব নথিপত্রের সব হাতে জমা দিতে হয় বলে অহরহ চলে ঘুষ লেনদেন। এছাড়া জাল নথির মাধ্যমে একজনের আমদানি করা পণ্য অন্যজনের ডেলিভারি নেওয়ার ঘটনাও ঘটে। সে সঙ্গে শিপিং এজেন্ট থেকে শুরু করে বন্দর এবং কাস্টম হাউজে এসব নথি জমা দিতে গিয়ে সময় লাগে অনেক বেশি।
লেকট্রিক ডেলিভারি সিস্টেম চালুতে এখন আর কাগজের বোঝা নিয়ে শিপিং-বন্দর এবং কাস্টমস হাউসে দৌঁড়াতে হবে না। ঘরে বসেই অনলাইনে ফরম পূরণের মাধ্যমে বন্দর থেকে ডেলিভারি নেওয়া যাবে। এতে করে সময় যেমন সাশ্রয় হবে, তেমনি হতে হবেনা হয়রানি। গত চার মাস ৬টি শিপিং এজেন্টের মাধ্যমে এ পদ্ধতিটি পরীক্ষামূলক ব্যবহার করা হয়। মঙ্গলবার থেকে ৩৩৭টি প্রতিষ্ঠান ডেলিভারি অর্ডারের কাজ অনলাইনেই সম্পন্ন করছে।
এবিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, ইলেকট্রনিক ডেলিভারি সিস্টেমের মাধ্যমে হাতে হাতে লেনদেনের দিন শেষ হয়ে গেছে। এখন থেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন হবে। এতে অবৈধ লেনদেনের পরিমাণ শূন্যের কোটায় নেমে আসবে বলে আশা করছি।
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, এই ডিজিটাল পদ্ধতির ফলে কাউকে অফিসে আসতে হবে না। কোন রকম দেখা-সাক্ষাৎ ছাড়াই বৈধভাবে প্রতিটি কাজ সম্পন্ন হবে। এতে করে দুর্নীতির মাত্রা অনেকখানি কমে আসবে।
এ ব্যাপারে সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী ইমাম উদ্দিন বিলু বলেন, ‘অসাধু আমদানিকারক ও কিছু সি অ্যান্ড এফ এজেন্টের যোগসাজশে ভুয়া ডেলিভারি কাগজ নিয়ে অবৈধ কাজ করে আসছে একটি চক্র।’
এ অবস্থায় পুরো ডেলিভারি সিস্টেমকেই ইলেট্রনিক পদ্ধতিতে নিয়ে আসলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গত চার মাসে মাত্র ৬টি শিপিং এজেন্টকে দিয়ে পরীক্ষামূলকভাবে চললেও মঙ্গলবার (৫ এপ্রিল) থেকে ৩৩৭টি প্রতিষ্ঠান ডেলিভারি অডারের কাজ অনলাইনেই সম্পন্ন করছে।
এর আগে বন্দরে প্রবেশ করা গাড়ির অনুমোদিত অনলাইনভিত্তিক করা হয়েছে। পরবর্তীতে পরীক্ষামূলকভাবে শিপিং এজেন্ট ও ফ্রেইট ফরোওয়ার্ডারদের ডিও অনলাইন করা হয়েছে।
- ১শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ২একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৩সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৬কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৭দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৮বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৯চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ১০রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৭অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৮কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৯রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ১০রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা





পাঠকের মতামত