
বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্র থেকে বিড়ি শিল্পকে বাঁচাতে বৃহত্তর রংপুর জেলার বিড়ি শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিড়ি শ্রমিকদের জনসভা সোমবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরীর মাঠে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বৃহত্তর রংপুর অঞ্চলের লক্ষ লক্ষ শ্রমিক বিড়ি শিল্পের সাথে জড়িত। এখন বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্রের কারণে শিল্পটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে। বিড়ি শ্রমিকদের নিয়ে গবেষণার নামে তারা বহুজাতিক কোম্পানির সাজানো মনগোড়া ফল প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাদের এই ষড়যন্ত্র বন্ধ করা না হলে শ্রমিকেরা দূর্বার আন্দোলন গড়ে তুলবো।
বক্তারা আরো বলেন, বিদেশী সিগারেট কোম্পানীগুলোকে একচেটিয়া ব্যবসার সুযোগ করে দিতে বিড়ির উপর মাত্রাতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিচ্ছে। বিড়ি মালিকরা এই মাত্রাতিরিক্ত করের বোঝা সহ্য করতে না পেরে কারখানা বন্ধ করতে বাধ্য
হচ্ছে। ফলে বিড়ি শ্রমিকরা কর্ম হারিয়ে বেকার জীবন যাপন করছে। কর্মসংস্থান না থাকাই পরিবার নিয়ে অনাহারে, অর্ধাহারে দিনাতিপাত করছে। শ্রমিকদের রক্ষার জন্য সরকারের কাছে আমরা বিড়ি উপর বিদ্যমান শুল্ক কমানোর দাবি জানাচ্ছি। আগমী অর্থবছরের বাজেটে বিড়ির উপর বিদ্যমান শুল্ক কমানো, বিড়ির উপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, বিড়ি শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন এবং বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরিপ্রদানে দাবি জানান শ্রমিকরা।
জনসভা শেষে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতারা।
রংপুর জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাভলুর সঞ্চালনায় জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম. কে. বাঙালী এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক হারিক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক শামীম ইসলাম, বিড়ি শ্রমিক নেতা ছাদ আলী প্রমূখ।
- ১অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন করতেই হবে: এমপি মুফতি আমির হামজা
- ২জকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের উপর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের হামলা
- ৩সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৪দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে ১১ দলের স্মারকলিপি
- ৫আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৬গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১ দলের
- ৭ইউনিয়ন ক্যাপিটালে চেয়ারম্যান নিয়োগ
- ৮জুলাইয়ে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬, আহত ৬২৯
- ৯ইসলামিক ফাইন্যান্সের রোববার লেনদেন বন্ধ
- ১০আইসিএসবির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহাম্মদ শাহজাহান
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৬চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৭সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ৮২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা
- ৯কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ১০চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য





পাঠকের মতামত