
স্টোর বন্ধ হলেও চাকরি হারাবেন না মাইক্রোসফটের কর্মীরা! স্টোরে কর্মরত প্রত্যেক কর্মীর বিকল্প কাজের সুযোগ করে দেওয়া হবে বলে জানিয়েছে এই সফটওয়্যার জায়ান্ট।
স্টোর বন্ধ করার জন্য প্রায় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার প্রতি শেয়ারে ৫ সেন্ট করে প্রি-ট্যাক্স চার্জ পড়বে বলে জানিয়েছে মাইক্রোসফট কর্প। ৩০ জুন শেষ হতে যাওয়া চলতি ত্রৈমাসিকের আর্থিক ফলাফলে চার্জ প্রতিফলিত হতে চলেছে বলে জানা গেছে।
সম্প্রতি বিশ্বজুড়ে সব স্টোর স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। এর আগে করোনা সংক্রমণের কারণে মাইক্রোসফটের সব স্টোর সাময়িকভাবে বন্ধ ছিল।
মাইক্রোসফট জানিয়েছে, বিশ্বজুড়ে মাইক্রোসফটের মোট ৮৩টি স্টোর আছে। এর মধ্যে শুধুমাত্র আমেরিকাতেই আছে ৭২টি। বাকিগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সব স্টোরে নিজেদের বিভিন্ন ল্যাপটপ এবং হার্ডওয়্যার বিক্রি ও প্রদর্শন করে তারা।
মাইক্রোসফটের মতে, বর্তমানে তাদের খুচরা ব্যবসা মূলত অনলাইন নির্ভর হয়ে পড়েছে। যে কারণে ‘রণকৌশল বদলে’ এই সব রিটেল স্টোর বন্ধ করে দেওয়া হচ্ছে।
এদিকে ওয়াশিংটনে মাইক্রোসফটের সদর দফতর ছাড়াও নিউ ইয়র্ক, লন্ডন এবং সিডনিতে হাই-প্রোফাইল এক্সপিরিয়েন্স সেন্টারে স্টোর আছে। সেগুলো সম্পর্কেও নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে মাইক্রোসফট।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত