
জানতে চাইলে চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, শিপিং এজেন্ট জাহাজটি মেরামতে কাজ করছে। একইসাথে একটি সার্ভে টীম জাহাজের ক্ষতি নিরুপনে কাজ করছে। কবে নাগাদ সচল হবে তা এখনই বলা সম্ভব নয়। আর কিভাবে সচল হবে তা সার্ভে রিপোর্ট প্রাপ্তির পরই জানা যাবে।
জানা গেছে, জাহাজটিতে মোট ১১শ একক কন্টেইনার ছিল। যার মধ্যে ৭১৮ একক রপ্তানি পণ্যভর্তি আর বাকিটা খালি কন্টেইনার। জাহাজে কন্টেইনার বোঝাই করার একটি নিয়ম আছে। কন্টেইনারের ওজন দেখে জাহাজের বিভিন্ন স্তরে কন্টেইনারগুলো সাজানো হয়। দুই জাহাজের ধাক্কায় একটি কন্টেইনার ছিটকে পড়ে যায়ার পর থেকেই সব কন্টেইনারের সারিগুলো এলোমেলাে হয়ে যায়।
জানতে চাইলে বিদেশি শিপিং লাইনের এক শীর্ষ কর্মকর্তা বলেন, জাহাজটি মেরামত করা গেলে কন্টেইনারগুলো নিয়ে সিঙ্গাপুর যেতে পারবে না। তার জন্য প্রথমেই সী ওয়ারদিন্যাস সার্টিফিকেট দরকার হবে। এই সার্টিফিকেট জাহাজটি পাবে বলে মনে হয় না। কারণ কন্টেইনারগুলো এলোমেলাে হয়ে যাওয়ায় জাহাজের ভারসাম্য নষ্ট হয়েছে। ফলে ভারসাম্য ঠিক না করে সমুদ্র পুণরায় পাড়ি দেয়া ঝুঁকিপূর্ণ হবে।
তিনি বলেন, বহির্নোঙরে তো জাহাজে থাকা কন্টেইনারের পুণরায় সারিবদ্ধ করা সম্ভব নয়। সেই জাহাজকে পুণরায় বন্দর জেটিতে ভিড়িয়ে নতুন জাহাজে বোঝাই করতে হবে। অথবা সব কন্টেইনার নামিয়ে পুণরায় একই জাহাজেই বোঝাই করা যাবে। এই কাজ করতে সপ্তাহখানেক লাগবে। ততদিন পর্যন্ত কন্টেইনারগুলো জাহাজেই আটকে থাকবে।
- ১অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের লিড নিলো বাংলাদেশ
- ২সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- ৩ডিএসইতে পিই রেশিও বেড়েছে দশমিক ৩২ শতাংশ
- ৪হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনা ট্রাম্পের
- ৫মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা, সন্দেহভাজনের লাশ উদ্ধার
- ৬তেজগাঁওয়ে পুলিশের অভিযানে ৪৭ জন গ্রেফতার
- ৭দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ৮যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ৯শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ১০তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ১ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ২ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৩চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৪ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ৫চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৬চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৭সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫
- ৮মাদারীপুরে চায়না দুয়ারি জালে নদী-নালা ছয়লাব, বিপন্ন দেশীয় মাছ
- ৯সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ১০কুড়িগ্রামে জনগণের দোরগোড়ায় জেলা প্রশাসন





পাঠকের মতামত