
কুতুবদিয়া চ্যানেলে এমটি ওরিয়ন এক্সপ্রেস জাহাজের সঙ্গে সংঘর্ষে ছিদ্র হয়ে পানি ঢুকে ৭ ডিগ্রি কাত হয়ে যায় কনটেইনার বোঝাই এমভি হাইয়ান সিটি জাহাজ। পরে ক্ষতিগ্রস্ত ২০ ফুট লম্বা ১১৫৬টি রফতানির কনটেইনার বোঝাই এমভি হাইয়ান সিটি জাহাজকে নিরাপদে কর্ণফুলী ড্রাইডক জেটিতে আনা হয়েছে। এখন নিরাপদে আনলোড করা হচ্ছে কনটেইনারগুলো।
বুধবার (৪ মে) বন্দরের টাগ কাণ্ডারী ১,৬,১০,১১, লুসাই, জরিপ-১১, বর্ষণ, প্রান্তিক সরোয়ার, মুরিং বোট সন্দ্বীপের সহযোগিতায় জাহাজটি নিরাপদে বার্থিং করানো হয়।
গত ১৪ এপ্রিল বন্দর ত্যাগ করার সময় কুতুবদিয়ার কাছে এমটি ওরিয়ন এক্সপ্রেস জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। এ সময় হাইয়ান সিটির পোর্ট সাইডে কার্গো হোল্ডে ছিদ্র হয়ে পানি ঢুকে জাহাজটি ৭ ডিগ্রি কাত হয়ে যায়। পানি ঢোকায় ড্রাফট বেড়ে ১০ দশমিক ৭ মিটারে দাঁড়ায়। উপক্রম হয় ডুবে যাওয়ার। বিশেষ উদ্যোগে জাহাজটি কুতুবদিয়া এলাকায় নোঙর করা হয়।
বন্দর সূত্র জানান, হাইয়ান সিটিতে রফতানি কনটেইনারগুলোর মূল্য প্রায় ৮শ কোটি টাকা। জাহাজটির মেরামতের জন্য কনটেইনার খালাস করা আবশ্যক। তাই ঈদের ছুটি, দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাহাজ মালিকের প্রতিনিধি, স্থানীয় এজেন্ট, স্যালভেজ সংস্থা, পি অ্যান্ড আই, নৌবাহিনী, কোস্টগার্ডসহ সংশ্লিষ্টদের নিয়ে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান দ্রুত সমন্বয় সভা করে জাহাজটি বার্থিংয়ের সিদ্ধান্ত নেন।
এরপর কর্ণফুলী ড্রাইডক জেটিতে কনটেইনার খালাসের কাস্টম পারমিট নেওয়া হয়। জেটির ফোরশোরে ১০ দশমিক ৭ মিটার ড্রাফটের উপযোগী ড্রেজিং সম্পন্ন করানো হয়। এরপর বন্দরের নৌবিভাগের দক্ষ পাইলটিং, টাগ, স্থানীয় নৌ প্রযুক্তি, আন্তর্জাতিক মানের স্যালভেজ কোম্পানি প্রান্তিক বেঙ্গল সার্ভিসের সহযোগিতায় জাহাজটি কর্ণফুলী ড্রাইডক জেটিতে বার্থিং করানো হয়।
বন্দর ব্যবহারকারীরা বলেছেন, জাহাজটি উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের সাহসী ও সঠিক সিদ্ধান্তের কারণে ৮শ কোটি টাকার রফতানি পণ্য যেমন রক্ষা পেয়েছে তেমনি জাহাজটি ডুবে গেলে বড় আর্থিক লোকসান ছাড়াও মেরিটাইম ওয়ার্ল্ডে দেশের ভাবমূর্তি নষ্ট হতো। স্বস্তির নিশ্বাস ফেলেছেন তৈরি পোশাক রফতানিকারকরা।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানের নেতৃত্বে উদ্ধার কাজে তত্ত্বাবধান করেন বন্দরের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর মো. মোস্তাফিজুর রহমান। উদ্ধার কাজ তদারকি করেন ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম, হারবার মাস্টার ক্যাপ্টেন মো. জহিরুল ইসলাম, সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আবু সাঈদ মো. কামরুল আলম।
বন্দরের পরিচালক (পরিবহন) এনামুল করিম বলেন, চট্টগ্রাম বন্দরের ইতিহাসে প্রথম জিসিবি, সিসিটি ও এনসিটির বাইরে জোয়ার-ভাটা নির্ভর কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে একটি বেসরকারি জেটিতে কনটেইনার আনলোড করা হচ্ছে। এ লক্ষ্যে বন্দরের ১টি ১৬ টন ক্ষমতাসম্পন্ন ফর্ক লিফট, ৮টি স্প্রেডার, ৪টি ট্রেইলার, বার্থ অপারেটরের লজিস্টিকস সাপোর্টসহ যন্ত্রপাতির বহর ওই জেটিতে পাঠানো হয়েছে।
- ১অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের লিড নিলো বাংলাদেশ
- ২সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- ৩ডিএসইতে পিই রেশিও বেড়েছে দশমিক ৩২ শতাংশ
- ৪হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনা ট্রাম্পের
- ৫মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা, সন্দেহভাজনের লাশ উদ্ধার
- ৬তেজগাঁওয়ে পুলিশের অভিযানে ৪৭ জন গ্রেফতার
- ৭দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ৮যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ৯শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ১০তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ১ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ২ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৩চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৪ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ৫চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৬চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৭সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫
- ৮মাদারীপুরে চায়না দুয়ারি জালে নদী-নালা ছয়লাব, বিপন্ন দেশীয় মাছ
- ৯সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ১০কুড়িগ্রামে জনগণের দোরগোড়ায় জেলা প্রশাসন





পাঠকের মতামত