
মাগুরার শালিখায় কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে প্রিন্স মাহমুদ (২০) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার চতুরবাড়িয়া বাজারে এ ঘটনাটি ঘটে । নিহত প্রিন্স মাহমুদ উপজেলার তালখড়ি ইউনিয়নের গোয়ালখালি গ্রামের মাসুদ মোল্লার ছেলে। সে শালিখা উপজেলার সিংড়া বিহারীলাল শিকদার কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক নাথ বিশ্বাস ও স্থানীয় সূত্রে জানা গেছে শালিখা উপজেলার চতুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী লিজা খাতুন ও একই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আকাশ নামের একটি ছেলের মধ্যে ভালোবাসার সূত্র ধরে এ ঘটনাটি ঘটে। এরই জের ধরে আকাশ সহ কয়েকজন লোক বায়েজিত নামে একটি ছেলেকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে পরে বায়েজিত সহ বিদ্যালয়ের কতিপয় ছাত্র ও স্থানীয় কিছু লোক আকাশসহ তার লোকদের ধাওয়া করে চতুর বাড়ি বাজারে পৌঁছালে সেখানে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে নিহত প্রিন্স মাহমুদ আকাশ ও তার লোকদের নিকট বিষয়টি কি নিয়ে ঘটেছে তা জানতে গেলে আকাশসহ তার লোকজন প্রিন্স মাহমুদ এর বুকে বার্মিজ ছুরি দিয়ে আঘাত করে।
এ সময় হাসান মাহমুদ নামে আরও একজন আহত হন। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রিন্স মাহমুদের অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) : জানান, প্রেমঘটিত বিষয় নিয়ে এ ঘটনাটি ঘটেছে এখনো এ বিষয়ে কোনো মামলা হয়নি তবে মামলার প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন এ ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত