প্রকাশিত:
জুন ১২, ২০২২ ৯:০৩ পিএম

এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন)-এর সাথে মোনার্ক মার্ট লিমিটেডের গ্রাহকদের জন্য মানসম্মত পণ্য বিক্রয় সংক্রান্ত এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে । ১২ই জুন বিকেল ৪টায় রাজধানীর তেজগাওস্থ স্বপ্ন-এর অফিসে এই চুক্তি সম্পন্ন হয়েছে। দেশের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় অনলাইনে গ্রোসারি পণ্য কেনাকাটা সহজ করতে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করছে স্বপ্ন ও মোনার্ক মার্ট।
ই-কমার্সের গ্রাহকসংখ্যা বাড়ছে প্রতিদিন, সেই সাথে বাড়ছে ঝামেলা এড়িয়ে নির্ভেজাল কেনাকাটার চাহিদাও। স্বপ্ন-এর মানসম্মত পণ্য মোনার্ক মার্টের মাধ্যমে গ্রাহকদের জন্য সহজ ও সুলভ করতে “স্বপ্ন গিফট কার্ড” এর ব্যবস্থাও করেছে মোনার্ক মার্ট। এর ফলে বিশেষ ছাড়ের পাশাপাশি নির্ভেজালভাবে সুবিধাজনক সময়ে কেনাকাটার সুযোগ পাবেন ক্রেতাগণ, এমনটাই মনে করছেন প্রতিষ্ঠান দুটোর কর্মকর্তাগণ।
এসিআই লজিস্টিকসের পক্ষে এই সময় উপস্থিত ছিলেন স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাছের, স্বপ্ন’র বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, স্বপ্ন’র হেড অব ই-কমার্স খাজা আশশাদ বেলাল এবং মোনার্ক মার্ট লিমিটেডের পক্ষ থেকে ছিলেন সিওও জাহেদ কামাল, হেড অফ কমার্শিয়াল আহমেদ মোস্তফা, হেড অফ কমিউনিকেশন তানবীরুল ইসলাম, হেড অফ বিজনেস মাহাদি হাসান, এবং হেড অফ কাস্টমার এক্সপেরিয়েন্স মৃধা মোঃ সাইফুল ইসলাম।
বিশ্বনন্দিত ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের মোনার্ক মার্ট দেশের ইকমার্সে ইতিবাচক গ্রাহক সেবা নিশ্চিত করার মাধ্যমে ইকমার্সকে দেশব্যাপী গ্রহণযোগ্য করে তুলতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্বপ্ন’র সাথে চুক্তিতে এলো প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, দক্ষিণ পূর্ব এশিয়ার রিটেইল ক্যাটাগরিতে ‘স্বপ্ন’ প্রথম ও একমাত্র গ্লোবাল গ্যাপের মেম্বার। ২০২২ সালে সাতটি কৃষিজাত পণ্য এবং ৫০জন কৃষক গ্লোবাল গ্যাপের সার্টিফিকেট অর্জন করেছে। যশোর জেলায় স্বপ্ন এটি নিয়ে কাজ করছে। স্বপ্ন দেশের প্রথম রিটেইলার যারা গ্যাপ (গুড এগ্রিকালটার প্র্যাকটিস) সার্টিফাইড পণ্য উৎপাদন করছে এবং তা বিক্রি করছে। দেশের বাইরেও স্বপ্ন এখন তাদের সবজি ফল রপ্তানী করা সম্প্রতি শুরু করেছে।
- ১ইবিতে আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের কক্ষ ভাংচুর
- ২বৈশ্বিক সূচকে আজ ঢাকার বায়ু মাঝারিমানের
- ৩চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ৪ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে ইবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি
- ৫চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন
- ৬ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ৭ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
- ৮অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরিই প্রধান লক্ষ্য
- ৯ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ১০চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৩আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৬মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৭প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৮বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ
- ৯৫০ বছরে গ্রামীণ ব্যাংক: সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ১০মাছের উৎপাদন বৃদ্ধি করতে হলে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করতে হবে: এমপি মানিক





পাঠকের মতামত